1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নাটোরে স্কুল থেকে টিফিনে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল এক শিশু শিক্ষার্থী। – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গবেষণার পরিধি বাড়াতে বেরোবিতে বিজনেস অনুষদের সেমিনার নোয়াখালী কলেজ ছাত্রদলের ৫ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা,৩ জন স্থায়ী বহিষ্কার বেগম খালেদা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক হলেন মিজানুর রহমান (মৃদুল) নিবন্ধনবিহীন অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশনা প্রত্যাহার করল এসএমপি কুয়েত লাইসেন্সবিহীন সেন্ট্রাল কিচেন বন্ধ আটক ৭ জন প্রবাসী সামান্য বৃষ্টিতেই সুন্দরগঞ্জ-হরিপুর সড়কে অসংখ্য গর্ত, ধসের শঙ্কা সংসদে রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি তুললেন নাহিদ ইসলাম বছরের শেষ দিকে দেশে ফেরার আশাবাদ সাকিব আল হাসানের বিএনপির সময়ে শেয়ারবাজার লুটের সুযোগ ছিল না, এবারও থাকবে না: অর্থমন্ত্রী শ্রান্তি বিনোদন ভাতা পেতে ২৩ মে ছুটি চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আবেদন

নাটোরে স্কুল থেকে টিফিনে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল এক শিশু শিক্ষার্থী।

মোঃ জামিল হায়দার
  • প্রকাশ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

নাটোরের লালপুরে টিফিনে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় ইয়ামিন নামের পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার ঈশ্বরদী-লালপুর মহাসড়কের গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। 

নিহত ইয়ামিন উপজেলার গৌরীপুর গ্রামের শুকুর আলীর ছেলে। সে স্থানীয় গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকতিয়ারুল ইসলাম জানান, শনিবার দুপুর ১টায় শিক্ষার্থীদের টিফিনের বিরতি দেওয়া হয়। বিদ্যালয় থেকে বাড়ির দূরত্ব কাছাকাছি হওয়ায় অন্যান্য দিনের মতো ইয়ামিন টিফিন খেতে বাড়ির উদ্দেশে রওনা হয়। বিদ্যালয়ের গেট থেকে বের হয়ে ঈশ্বরদী-লালপুর মহাসড়ক পারাপারের সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা লালপুরগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ এবং ট্রাক চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park