1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নাজিরপুরে নিখোঁজ হওয়া ব্যবসায়ীর লাশ মিলল ঢাকায় – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরগঞ্জে সড়ক সংস্কারের কাজ পরিদর্শনে এমপি মাজেদুর সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ বিতর্ক, যা বললেন মিম ও পরীমনি নিষেধাজ্ঞার জালে বন্দি জেলে জীবন, মিলছে না সহায়তার ভরসা সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বহাল, বছরে ৯ মাস নিষেধাজ্ঞা থাকবে বিশ্ববিদ্যালয়ে ফের মাথাচাড়া দিচ্ছে ক্ষমতার রাজনীতি, প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ নাহিদের চাটখিলে ১১ বছরেও মেলেনি ছেলে হত্যার বিচার, আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন মা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি, কাফি ও ফ্লোরা রুয়েটে দিনব্যাপী ‘র তে রোবট’ প্রযুক্তি উৎসব সম্পন্ন ‘জামায়াত-শিবিরকে গুপ্ত বলে যারা, তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল’—মিয়া গোলাম পরওয়ার হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, টিকাদানে ঘাটতিকে দায়ী করছে ডব্লিউএইচও

নাজিরপুরে নিখোঁজ হওয়া ব্যবসায়ীর লাশ মিলল ঢাকায়

আল-আমিন হোসাইন
  • প্রকাশ শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দরের টিন ব্যবসায়ী ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান এর বড় ভাই তিন সন্তানের জনক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ খান (৮৫) ঢাকার খিলগাঁও এলাকায় ট্রেনে কাটা পরে নিহত হয়েছে।

স্হানীয় ও পারিবারিক সূএে জানা গেছে, প্রতিদিন ওয়াদুদ খান বাসা থেকে সকালের নাস্তা খেয়ে বের হয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের আসে পাসে বাজারের মধ্যেই সামান্য হাটাহাটি করতেন, আযান হলেই মসজিদে নামাজ আদায় করতে চলে যেতেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় ও বাজারে দেখতে না পেয়ে খোঁজা খুজি শুরু করে। বিভিন্ন আত্মীয়স্বজন ও আপনজনদের বাাড়ীতে খোজ নিয়ে না পেয়ে নিরুপায় হয়ে পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানিয়ে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়।

পরবর্তীতে ওই দিন রাত ১০টার দিকে রাজধানীর খিলগাঁও এলাকায় তার মরদেহ উদ্ধার হওয়ার খবর পাওয়া যায়।

প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক কোন বক্তব্য এখনও পাওয়া যায়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park