1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নতুন সিনেমার শুটিং শুরু করছেন সালমান খান, মুক্তি ২০২৭ ঈদে – দৈনিক দেশেরকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হি: নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের পিটুনিতে ৮ শিক্ষার্থী আহত পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে? ভেড়ামারায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা” শুভ উদ্বোধন বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রেপ্তারের ৬ দিন পর জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০  লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

নতুন সিনেমার শুটিং শুরু করছেন সালমান খান, মুক্তি ২০২৭ ঈদে

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

বলিউড সুপারস্টার সালমান খান আবারও বড় পর্দায় ফিরতে যাচ্ছেন নতুন একটি অ্যাকশন ড্রামা সিনেমা নিয়ে। ভারতের জনপ্রিয় প্রযোজক দিল রাজুর ব্যানারে নির্মিত ‘এসভিসি৬৩’ (সাময়িক নাম) ছবির শুটিং শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল থেকে। মুম্বাইয়ে শুরু হতে যাওয়া এই সিনেমাটি ২০২৭ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জানা গেছে, মুম্বাইয়ের গোরেগাঁও এসআরপিএফ গ্রাউন্ডে সিনেমাটির প্রথম শিডিউলের শুটিং শুরু হবে। সেখানে ঘনবসতিপূর্ণ শহরের আদলে বিশাল একটি সেট নির্মাণ করা হয়েছে। এই সেটেই সালমান খান একটি দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যে অংশ নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন মাস মুম্বাইসহ ভারতের বিভিন্ন লোকেশনে টানা শুটিং চলবে। সিনেমাটির কাজ ২০২৬ সালের আগস্ট কিংবা সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দক্ষিণী পরিচালক ভামসি পাইদিপল্লি পরিচালিত এই ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা অনিল কাপুর ও অভিনেতা অরবিন্দ স্বামীকে।

পরিচালক ভামসি পাইদিপল্লি এর আগে ‘ইয়েভাদু’ এবং ‘ভারিসু’র মতো জনপ্রিয় ব্লকবাস্টার সিনেমা নির্মাণ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। ফলে সালমানের এই নতুন সিনেমা ঘিরে শুরু থেকেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এদিকে সালমান খানের আরেকটি প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি’র মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। অপূর্ব লাখিয়া পরিচালিত যুদ্ধভিত্তিক এই সিনেমাটি ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও সংবেদনশীল বিষয়বস্তুর কারণে মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন মুক্তির তারিখ এখনও ঘোষণা করেননি নির্মাতারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park