1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ধানের শীষের স্লোগান দেওয়া ভাইরাল শিশুর উপর সশস্ত্র হামলা – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

ধানের শীষের স্লোগান দেওয়া ভাইরাল শিশুর উপর সশস্ত্র হামলা

আমিনুল ইসলাম সিয়াম 
  • প্রকাশ বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুর সদর উপজেলায় ধানের শীষের মনোনীত প্রার্থীর সভায় ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে মেহেদী হাসান (১২) নামে সদরের মহাদেবপুর গ্রামের পঞ্চম শ্রেণীর এক শিশু ফেইসবুকে ভাইরাল হয়। 

স্হানীয় সূত্রে জানা যায়,আজ বুধবার (০৪ ফেব্রুয়ারী) শিশু মেহেদী হাসান বাড়ি থেকে বাহির হয়ে স্হানীয় মাইলের মাথার কাছে গেলে দাড়ি পাল্লার স্ট্রিকার সংবলিত ৩ টি মোটরসাইকেলে করে ৫/৬ জন যুবক মেহেদীর পথরোধ করে তাঁকে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়ায় শাসায় এবং আজ থেকে দাঁড়ি পাল্লার স্লোগান দিতে হবে বলে।তখন মেহেদী তা অস্বীকার করলে তাকে এলোপাতাড়ি মেরে একটি গর্তে ফেলে দেওয়া হয়। তার চিৎকার শুনে পাশের এক মহিলা এগিয়ে আসলে মোটরসাইকেলের যুবকরা পালিয়ে যায়। 

শিশু মেহেদী হাসান বলেন, ধানের শীষের স্লোগান দিসি তাই দাঁড়ি পাল্লার লোকজন আমাকে মারছে। আমি এক মহিলা কে বলছি আমাকে অটোরিকশায় একটু তুলে দিতে। তিনি আমাকে  সাহায্য না করলে ওরা আমাকে মেরে ফেলতো।

মেহেদীর মা লাভলী আক্তার বলেন, একটা নিষ্পাপ শিশু সে ভোটের কি বুঝে,আমার পরিবারের সবাই ধানের শীষের পক্ষে ভোট করে,সেজন্য আমাকেও কয়েকজন হুমকি দিসে আজ আমার ছেলেটা কে মেরে রক্তাক্ত করেছে, আমি এর বিচার চাই। 

এ-ই বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী বলেন দুইদিন আগে আবুল খায়ের ভূঁইয়ার সভায় স্লোগান দিয়ে শিশুটি ভাইরাল হয়। আজ শুনেছি জামাতের লোকজন তাঁকে মেরে রক্তাক্ত করেছে। শিশুটির অবস্থা আশংকাজনক আমরা এই ব্যাপারে আইন পদক্ষেপ নিবো।

এ-ই বিষয়ে ইউনিয়ন জামাতের আমির মাওলানা তোফায়েল আহমেদ বলেন উক্ত ঘটনায় আমরা খোঁজ খবর নিচ্ছি সঠিক তথ্য জেনে তারপর মন্তব্য করবো।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, উক্ত বিষয়ে থানায় এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park