1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে, অভিযান সফল: ডিআইজি আহসান হাবিব মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ

রবিউল হাসান ডব্লিউ
  • প্রকাশ বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা> দশমিনায় পাগলীটা মা হয়েছেন। খবর পেয়ে সবাই দেখতে এসেছেন মা ও বাচ্চা শিশুকে। ফুটফুটে শিশুর মায়াবী মুখ দেখে সবাই মমতায় আগলে রাখার ইচ্ছে প্রকাশ করছে। কিন্তু কেউ আর শিশুটির বাবার পরিচয় দেননি। তারপরও সমাজ ব্যবস্থায় কেউ না কেউ পাশে থেকে সহযোগিতার হাত বাড়ায়। হয়তো এভাবেই ভালোমানুষ গুলোর কাধে ভর করে বেঁচে থাকে মানবতা।

বৃহস্পতিবার সকাল ১০টায় দশমিনা উপজেলার ৬নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচে  এক পাগলী মেয়ে সন্তান জন্ম দিয়ে মা হয়েছেন। পাগলীর মা হওয়ার কথা লোকমুখে জানাজানি হলে মা ও বাচ্চা শিশুকে দেখতে শিশুসহ নারী-পুরুষরা ভিড় করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল এর নির্দেশে পাগলী মা ও বাচ্চা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মা ও বাচ্চা শিশুটি সেখানে এখন চিকিৎসক-নার্সের সেবা যত্নে আছেন।

  

খোঁজ নিয়ে জানা যায়, ১৫-২০ দিন আগে উপজেলার বিভিন্ন হাট বাজারে এক পাগলী নারী আসেন। সন্তান সম্ভাবনা ওই পাগলী নারী বেশি কথা বলেন না। কেউ কিছু খেতে দিলে খান। তবে জোর করে কারো খাবার খান না। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই পাগলী প্রসব করেন বলে বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর জানান। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তিনি দ্রুত সময়ের মধ্যে  উপজেলা হাসপাতালে চিকিৎসা সেবার জন্য নিয়ে আসতে পরামর্শ দেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল জানান, মানষিক ভারসাম্যহীন ওই নারী কোনো তথ্যই দিতে পারছেনা। বাচ্চাকে খাওয়াতেও চাচ্ছেন না। অনেক বুঝিয়ে বাচ্চাকে খাওয়ানোর জন্য রাজি করা হয়েছে। চিকিৎসা চলছে। মা ও বাচ্চার অবস্থা ভাল।  আর সন্ধ্যায় জরুরি মিটিং ডাকা হয়েছে বাচ্চার বিষয় সিদ্ধান্তের জন্য।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজ রহমান জানান, হাসপাতালের একটি রুমে মা ও বাচ্চা শিশুটিকে রাখা হয়েছে। সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স তাদের সেবায় নিয়োজিত আছেন। বাচ্চা ও তার মা বর্তমানে সুস্থ ও ভালো আছেন। পাগলী মা যেনো পালিয়ে যেতে না পারেন তারও খেয়াল রাখার জন্য বলা হয়েছে। 

আন্তর্জাতিক খবরঃ বিশ্বের ভবিষ্যৎ এখন এশিয়ার ওপর নির্ভর করছে- রুশ প্রেসিডেন্ট পুতিন

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park