1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দল থেকে বাদ পড়ে মুশফিক,ফেসবুকে এক রহস্যময় পোস্ট

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৩ জুলাই, ২০২২
desherkotha

মিডল অর্ডারে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসার নাম মুশফিকুর রহীম। ‘মিস্টার ডিপেন্ডেবল’ তকমা পাওয়া এই ব্যাটার অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাটে বিবর্ণ। গত বছর আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপে শ্রীহীন শটে আউট হয়ে সমালোচনার শিকার হন মুশি। বাদ পড়েন দল থেকে।

এরপর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরেও জাত চেনাতে ব্যর্থ হন তিনি। হজ্জের ছুটিতে না থাকলে হয়তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও নির্বাচকদের বিবেচনায় থাকতেন না মুশফিক। জিম্বাবুয়ে সফরেও বিশ্রাম দেয়ার খোলসে কার্যত তাকে বাদ দেয়া হয়েছে দল থেকে। সংক্ষিপ্ত সংস্করণের ফরম্যাটে জায়গা না পেয়ে ফেসবুকে এক রহস্যময় পোস্ট করলেন মুশফিক!

পরিশ্রমী খেলোয়াড় হিসেবে বেশ সুনাম মুশফিকের। নির্ধারিত সময়ের আগেই অনুশীলনে উপস্থিত হয়ে ঘাম ঝরাতে দেখা যায় তাকে। আজ অনুশীলনের পর তোলা একটি একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। যাতে দেখা যাচ্ছে তিনি চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছেন।

ক্লান্ত দেখা যাচ্ছে মিস্টার ডিপেন্ডেবলকে। ক্যাপশনে ঘুমের ইমোজির সঙ্গে বিস্ময় ও মুখে আঙুল রেখে চুপ করার ইমোজি ব্যবহার করেছেন। হঠাৎ মুশফিকের এমন ছবির অর্থ কী হতে পারে? নেটিজেনদের মতে, জিম্বাবুয়ে সিরিজে তাকে বিশ্রাম দেয়াতেই এমন পোস্ট করেছেন। মুশফিকের এক শুভাকাক্সক্ষীর মন্তব্যের অর্থও এমনই। তিনি লিখেছেন, ‘শক্তিশালী হয়ে ফিরে আসুন মিস্টার ডিপেন্ডেবল।’ একজন লিখেছেন, ‘বিসিবির বিশ্রাম’। মুশফিককে বাদ দেয়ায় নির্বাচকদের সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করেছেন তিনি। একজন মন্তব্যকারী তো মুশফিকের ছবির অর্থই বলে দিতে চেয়েছেন।

তিনি লিখেছেন, ‘জ্ঞানীর জন্য ইঙ্গিতই যথেষ্ট’। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে মুশফিককে বাদ দেয়ায় বিসিবির উপর ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। একজন লিখেছেন, ‘বিসিবি কখনো আপনার মূল্য বোঝেনি’।

এমন রহস্যময় প্রতিবাদের আগে অবশ্য নতুন নেতৃত্বের টি-টোয়েন্টি দলকে শুভ কামনা জানিয়েছেন মুশফিক। শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজের জন্য নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচিত হওয়ায় সোহানকে অভিনন্দন। তরুণ দলটির প্রতি আমার পূর্ণ সমর্থন আছে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই দলটি আসন্ন সিরিজে ভালো করবে ইনশাআল্লাহ।’
টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও ওয়ানডে দলে রয়েছেন মুশফিকুর রহীম। রয়েছেন সদ্য টি-টোয়েন্টির নেতৃত্ব হারানো মাহমুদুল্লাহ রিয়াদও।

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে গড়াবে জিম্বাবুয়ে ও বাংলাদেশের দ্বিপাক্ষিক লড়াই। ৩০শে জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দু’দল । সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১শে জুলাই ও ২রা আগস্ট, একই ভেন্যুতে। তিনটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টায়। টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডের লড়াই শুরু হবে ৫ই আগস্ট। ৭ ও ১০ই আগস্ট বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park