1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
তাহিরপুরে আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান অ্যাটলেটিকোকে কাঁদিয়ে কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় জরুরি নির্দেশনা ঢাকা বোর্ডের বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে গণ অধিকার পরিষদে ‘গুপ্ত জাশি’ সক্রিয়, রাশেদ খানের অভিযোগ দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন রণবীর-দীপিকা, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত, হাসিবসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা থেমে গেল সম্রাটের জীবনরেখা, রেখে গেল অজানা প্রশ্ন!

তাহিরপুরে আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, খাস জমিতে আইনগত মালিকানা প্রদান, আদিবাসী শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা দানের ব্যবস্থা, সমতল অঞ্চলে আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানে অবিলম্বে ভূমি কমিশন গঠন ও মন্ত্রণালয় প্রতিষ্ঠা করাসহ ১২ দফা দাবিতে তাহিরপুর উপজেলার মেঘালয় সীমান্ত ঘেঁষে বারেকটিলার আনন্দপুর স্কুলে মাঠে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে।

ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
আজ (৯ আগস্ট মঙ্গলবার) দুপুরে আদিবাসী দিবস উদযাপন কমিটি, তাহিরপুর শাখার আয়োজনে এ উপলক্ষে বাঙালি আদিবাসীদের ১২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উত্তর বড়দল ইউনিয়নের রাজাই পয়েন্ট থেকে প্রথমে একটি র‍্যালী বের হয়ে বারেক টিলা আনন্দপুর স্কুল মাঠে এসে শেষ হয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বাংলাদেশ আদিবাসী ফোরামের অর্থ সম্পাদক এন্ড্র জুয়েল সলমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।


এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের অর্থ সম্পাদক এন্ড্র জুয়েল সলমার, আদিবাসী নেতা সুত্তম কুমার হাজং, শংকর মারাক, সুমিষ্টা দিও (রমনী), শশধর দ্রং প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের মূল ধারা থেকে পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে অবিলম্বে তাদের ১২ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জনান। পরে বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসী দিবস শেষ হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park