1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ জামায়াত আমিরের – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মে দিবসে শ্রমজীবী মানুষকে নাসিম মন্ডলের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জাবির আইন বিভাগে জমকালো নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন

ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং এটিকে পরিকল্পিত সহিংসতা হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন। পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, তার নির্বাচনী আসনে দাঁড়িপাল্লার ১৩টি বুথ ভাঙচুর করা হয়েছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তিনি দাবি করেন, যারা এখনো সন্ত্রাস ও ভয়ভীতির মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড দমন করতে চায়, তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। তার ভাষায়, এ জাতি ভয় ও দমননীতির রাজনীতি পেরিয়ে এসেছে।

তিনি আরও বলেন, পেশিশক্তির রাজনীতি এখন অতীত। জনগণকে আর দমিয়ে রাখা যাবে না। যারা দেশের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনায় বসতে ব্যর্থ, তারাই সহিংসতার পথ বেছে নিচ্ছে। ভয়ভীতির রাজনীতি দিয়ে আর রাজনৈতিক লক্ষ্য অর্জন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান দাবি করেন, সাধারণ মানুষের মধ্যে দাঁড়িপাল্লা প্রতীক ইতোমধ্যেই ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে এবং সেই জনসমর্থনের প্রতিফলন আগামীকালের ভোটে দেখা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park