1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঠাকুরগাঁওয়ে পুকুরে ঘাস ধুতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু্ – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী আবার বন্ধের ঘোষণা ইরানের ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি বৈষম্য দূরীকরণে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার পুনঃখনন না হলে হারিয়ে যাবে সোনাইছড়ি নদী ডেস্ক রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি মার্কিন অবরোধ না তুললে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়া হবে: ইরান ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ, স্থগিতের খবর নাকচ সরকারের রাজধানীর বাইকারদের জন্য সুখবর, ঢাকায় ১৮ পাম্পে বাড়ানো হলো ‘ফুয়েল পাস’ কার্যক্রম

ঠাকুরগাঁওয়ে পুকুরে ঘাস ধুতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু্

হুমায়ুন কবির
  • প্রকাশ শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় শনিবার ১০ সেপ্টেমর পুকুরে ঘাস ধুতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রী মৃত্যুর খবর পাওয়া গেছে।
উপজেলার ভানোর ইউনিয়নের আরাজি দূর্লোভপুর গড়পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।আরও এক স্কুল ছাত্রী অসুস্থ্য অবস্থায় বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, ঘটনার দিন দুপুরে ঘাস তুলে ওই গ্রামের সইন্দরের পুকুরে ৫ স্কুল ছাত্রী ঘাস ধুতে গেলে  দুই ছাত্রী পানিতে তলিয়ে ডুবে যায়। এবং পুকুরেই তারা মৃত্যুবরণ করেন। মৃতরা হলেন, ভানোর ইউনিয়নের আরাজি দূর্লোভপুর গড়পাড়া গ্রামের মহেন চন্দ্রের মেয়ে ও নেকমরদ কুসুমউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মল্লিকা রানী (১২) ও একই গ্রামের মালা রামের মেয়ে গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী ময়না রানী (১০)।

 তাদের সাথে থাকা আরেক পঞ্চম শ্রেণীর ছাত্রী বিঘানু চন্দ্রের মেয়ে প্রীতি (১১) পুকুরে ডুবে যাওয়ার সময় স্থানীয় লোকজন অসুস্থ্য অবস্থায় পুকুর হতে উদ্ধার করে।পরবর্তীতে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park