1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ১৯ টি কঙ্কাল চুরি  – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ১৯ টি কঙ্কাল চুরি 

হুমায়ুন কবির
  • প্রকাশ শনিবার, ৩০ জুলাই, ২০২২

পীরগঞ্জ পৌর শহরের পীরডাঙ্গী কবরস্থান থেকে  ১৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে   এ ঘটনা ঘটে।কবরস্থানে দাফন করতে আসা প্রত্যক্ষদর্শী  জাহাঙ্গীর হোসেন জানান, আমি আমার নানি শাশুড়ির দাফন সম্পন্ন করার জন্য কবরস্থানে আসি। দাফন শেষে যাওয়ার সময় দেখি একসঙ্গে অনেকগুলো কাপড় পড়ে আছে।

প্রথমে আমি একটু ভয় পেয়েছিলাম। পরে কয়েকজনকে ডাকলাম তারা এলে আমরা সবাই কাছাকাছি গিয়ে দেখলাম সেখানে তোয়ালা, টাউজারসহ কাপড়-চোপড় পড়ে আছে। আর কবরগুলোর বেড়া ভাঙা। পরে আরও লোকজন সমবেত হয়ে সকলে মিলে গিয়ে দেখলাম ১৯টি কবরের একটিও কঙ্কাল গুলো নেই। কঙ্কালগুলো সব চুরি হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, কঙ্কাল চুরির পর হয়তো পোশাক পরিবর্তন করে এখান থেকে চলে যায়। ১৯টি কবরের ভেতরে মরদেহের কোনো কঙ্কাল নেই। সেগুলো চুরি করে নিয়ে গেছে। এ নিয়ে আমরা অনেক আতঙ্কে আছি।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park