1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজু দত্ত
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
desherkotha

কমলগঞ্জ প্রতিনিধি>কমলগঞ্জের শমসেরনগর কেছুলুটি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির  মৃত্যু  হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৮টায় শমসেরনগর রেলওয়ে স্টেশনের ৩১০ আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মাথাসহ দেহ কয়েক খণ্ড হয়ে যায়।

পরে বিষয়টি শমসেরনগর স্টেশন মাস্টার ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে শমসেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতবিক্ষত লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করলেও মরদেহ উদ্ধার করা হয়নি।

 শমসেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান বলেন, ঘটনাস্থল রেলওয়ে পুলিশের আওতায় হওয়ায় বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

 শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উজ্জামান বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তদের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park