1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের অন্যতম আশ্রয়নের ঘর নির্মান ও হস্তান্তর প্রেসব্রিফিং জেলা প্রশাসকের – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের অন্যতম আশ্রয়নের ঘর নির্মান ও হস্তান্তর প্রেসব্রিফিং জেলা প্রশাসকের

ইলিয়াস খান
  • প্রকাশ মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল ৪ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে তিনি উপস্থিত সাংবাদিকদের আশ্রয়নের ঘর প্রসঙ্গে বিভিন্ন দিক ও তথ্য তুলে ধরেন।


ডিসি জানান, ‘ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ১৬২৬টি মান সম্পন্ন ঘর তৈরী করে গৃহহীন ও ভুমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠি জেলায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আরো ১৫২ টি আশ্রয়নের ঘর প্রস্তুত করা হয়েছে।

যা আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী হস্তান্তর করবেন।’প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক যেসকল তথ্য দিয়েছে তা হলো, ঝালকাঠির নলছিটি উপজেলায় ১২২টি, এবং রাজাপুর উপজেলায় ৩০টি পরিবারকে আগামী ২১জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তর করবেন। ইতোমধ্যে নলছিটি উপজেলার বহরমপুর   ও মাটিভাঙা এলাকায় এবং রাজাপুরে কৈবর্তখালী এলাকায় এ ঘরগুলো নির্মাণ করা হয়।

ঘর নির্মানের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ ও নলকুপের ব্যবস্থাও করা হয়েছে।প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল আলম, এডিএম লতিফা জান্নাতি, সদরউপজেলা নির্বাহী   কমকর্তা সাবেকুন নাহার, নেজারত   ডেপুটিকালেক্টর মো. বশির গাজীসহ জেলা প্রশাসক কার্যালয়ের অনন্যা কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park