1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঝালকাঠিতে নাগরিক সমাজের বিক্ষোভ – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

ঝালকাঠিতে নাগরিক সমাজের বিক্ষোভ

ইলিয়াস খান
  • প্রকাশ রবিবার, ৩১ জুলাই, ২০২২

সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাগরিক সমাজ। রোববার সকাল ১০ টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নাগরিক সমাজের আহবায় ইদ্রিস মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খশরু নোমান,পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ,জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজসসহ অনেকে।

সমাবেশে বক্তারা স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত ও সারাদেশে বিএনপি জামায়াত আন্দোলনের নামে সাম্প্রদায়িক হানাহানি লোডশেডিং এর নামে মিথ্যাচার নৈরাজ্যের প্রতিবাদ জানান।

বক্তারা বলেন বিএনপি আন্দোলনের নামে দেশে আগুন সন্ত্রাস করে ছিল। সাধারণ মানুষকে পুড়ে মেরেছে। তা মানুষ ভুলে যায়নি। নতুন করে বিএনপি দেশে সন্ত্রাস চালনোর পায়তারা করছে তারা।

আগামী নির্বাচনের আগে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীরে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয় সমাবেশে। সমাবেশ শেষে ফায়ার সার্ভিস মোড়ে থেকে একটি বিক্ষোভ  মিছিলবের করে বিভিন্ন শহর প্রদক্ষিন করে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park