1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন মনজুর আহমদ – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন মনজুর আহমদ

শহিদুল ইসলাম খোকন
  • প্রকাশ মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

চাঁদপুর (মতলব) প্রতিনিধি> আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করার পর তা পূরণ করে ওইদিন বিকালে জমা দেন।মনোনয়ন ফরম জমা দেওয়ার পর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মনজুর আহমদ বলেন, ”দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করব। দলীয় সিদ্ধান্ত যেটা দেয় সেটাই মেনে নিবো। আমি আশা করি দল আমাকে  মনোনয়ন দিবেন।  দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলে চাঁদপুর জেলা পরিষদের মাধ্যমে এলাকার উন্নয়ন করবো। সরকারের উন্নয়ন গুলো যথাযথভাবে বাস্তবায়ন করব”।

তিনি আরও বলেন, ”সরকারের ভাবমূর্তি যেভাবে উজ্জ্বল হয় সেভাবে কাজ করব। জনগণের সেবক হয়ে পাশে থাকবো। বিশেষ করে শিক্ষা নিয়ে কাজ করব। যাতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের আধুনিক শিক্ষা বিস্তার পায় সেই অনুযায়ী কাজ করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করব। আমি সকলের দোয়া চাই”।

মনজুর আহমদ বর্তমানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার  চরমাছুয়া উচ্চ বিদ্যালয় ও হাজী সিদ্দিকুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি। এর আগে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।

এছাড়াও গত মেয়াদে মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন অনুসারী হয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মতলব উত্তর সহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরো পড়ুনঃ ঢাকা-দিল্লী বৈঠকে ৭ সমোঝোতা স্মারক স্বাক্ষর…

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park