1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেন খান সাইফুল্লাহ পনির  – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা নবীনগরে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ-এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সাভারে নিসচার উদ্যোগে ইফতার সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া: মুক্তিযুদ্ধমন্ত্রী

জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেন খান সাইফুল্লাহ পনির 

ইলিয়াস খান
  • প্রকাশ শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

ঝালকাঠি প্রতিনিধি> ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে আওয়ামী লীগের  চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। 

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গণভবনে দলটির সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন।

জানা গেছে, এবারের জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ৫ নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহ করা নেতারা হলেন-জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ-আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ,নলছিটির সাবেক উপজেলা চেয়ারম্যান জি.কে মোস্তাফিজুর রহমান , সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও আওয়ামী লীগ নেতা ফয়জুর রব আজাদ। 

অপরদিকে তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪  সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ ১৭ অক্টোবর।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park