1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজাপুরে ‘জাল’ টাকায় ধার শোধ করে কারাগারে নারী – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী আবার বন্ধের ঘোষণা ইরানের ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি বৈষম্য দূরীকরণে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার পুনঃখনন না হলে হারিয়ে যাবে সোনাইছড়ি নদী ডেস্ক রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি মার্কিন অবরোধ না তুললে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়া হবে: ইরান ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ, স্থগিতের খবর নাকচ সরকারের রাজধানীর বাইকারদের জন্য সুখবর, ঢাকায় ১৮ পাম্পে বাড়ানো হলো ‘ফুয়েল পাস’ কার্যক্রম

রাজাপুরে ‘জাল’ টাকায় ধার শোধ করে কারাগারে নারী

এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

রাজাপুর(ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বিউটি মিস্ত্রী নামের এক নারীর বিরুদ্ধে জাল টাকায় ধার পরিশোধের অভিযোগে উঠেছে। এ ঘটনায় উভয়পক্ষের ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এর আগে সোমবার (০৫ সেপ্টেম্বর) উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকায় এমন ঘটনা ঘটে। আটকরা হলেন- বিউটি মিস্ত্রী, বিপুল হালদার, বিপ্লব হালদার, সুবর্ণা হালদার ও সাইফুল খান।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করে থানায় নেয়া হয় এবং রাতে থানায় অভিযুক্ত বিউটি মিস্ত্রীর বিরুদ্ধে মামলা হয় যার নং- ০৬। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে আসামী বিউটি মিস্ত্রীকে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নৈকাঠি এলাকার ননী হালদারের স্ত্রী সুবর্ণার কাছ থেকে গত পাঁচ মাস আগে একই এলাকার জয়ন্ত মিস্ত্রীর স্ত্রী বিউটি মিস্ত্রী ১৭ হাজার টাকা ধার নেন।গত ১৫ দিন আগে বিউটি ওই টাকা পরিশোধ করেন। সঙ্গে আরও ৭ হাজার পুরাতন টাকার নোট পরিবর্তন করে নতুন টাকা দেন সুবর্ণাকে। কিন্তু সোমবার (০৫ সেপ্টেম্বর) ওই টাকা থেকে সুবর্ণা একটি ৫০০ টাকার নোট নিয়ে স্থানীয় দোকানে যান। এ সময় দোকানি সুবর্ণাকে জানান, তার টাকার নোটটি জাল।  এরপর বাসায় রাখা আরও একুশ হাজার ৫০০ টাকা যাচাই করে তাও জাল নোট বলে সন্দেহ করেন সুবর্ণা। ওই টাকার মধ্যে এক হাজার টাকার ৭টি ও বাকিগুলো ৫০০ টাকার নোট। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানান তিনি।
বিউটি এর আগেও ইসলামী ব্যাংকের ঋণ পরিশোধ করতে জাল টাকার নোট ব্যবহার করেন বলেও স্থানীয়দের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিউটি মিস্ত্রী বলেন, ওই টাকাগুলো তিনি পাশের কাউখালী উপজেলার রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি এনজিও থেকে ঋণ তুলে পেয়েছেন।

তবে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কাউখালী শাখার ব্যবস্থাপক মো. জুয়েল তালুকদার এ ব্যাপারে বলেন, আমরা নগদে নয়, ব্যাংক চেকের মাধ্যমে গ্রাহকদের ঋণ দিয়ে থাকি।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তাফা বলেন, জাল সাদৃশ্যর নোটগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত বিউটি মিস্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিউটি মিস্ত্রীর সাথে এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা উদঘাটন করার জন্য আদালতে ৭ (সাঁত) দিনের রিমান্ড চাওয়া হয়েছে।  রিমান্ড মঞ্জুরের ব্যাপারে আদালত পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত নিবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park