1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামিনে মুক্ত হলো অভিযান-১০ লঞ্চ – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

জামিনে মুক্ত হলো অভিযান-১০ লঞ্চ

মোঃ ইলিয়াস খান
  • প্রকাশ শনিবার, ১৩ আগস্ট, ২০২২

গত বছরের ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ভেতরে  অগ্নিকান্ডের ঘটনায় পুরে যাওয়া অভিযান-১০ নামক লঞ্চটি মামলার আলামত হিসেবে জব্দ করেছিলো ঝালকাঠি সদর থানা পুলিশ।

ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চটিতে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় ২৭ ডিসেম্বর সোমবার রাতে ঝালকাঠি সদর থানায় ২৮০/২৮৫/২৮৭ এবং ৩০৪ক/১০৯ পেনাল কোর্ড ধারায় একটি মামলা দায়ের করেছিলো লঞ্চের নিখোঁজ যাত্রীর স্বজন ঢাকা ডেমরা এলাকার বাসিন্দা মো. মনির হোসেন (মামলা নম্বর ১২)।
ঐ মামলায় অভিযান-১০ লঞ্চটি তখন জব্দ করেছিলো ঝালকাঠি সদর থানা পুলিশ।

ঘটনার কয়েকদিন পর ঘাট থেকে সরিয়ে সুবিধাজনক স্থান হিসেবে সুগন্ধা পাড়ের ডিসিপার্ক এলাকায় লঞ্চটি বেঁধে রাখা হয়।

পরবর্তিতে থানায় রুজু হওয়া মামলাটি ঢাকা নৌ-আদালতে স্থানান্তর করেছে ঝালকাঠির একটি আদালত। বেশ ক’মাস মাসের আইনি প্রকৃয়া শেষে চলতি বছরের ২৪ জুলাই ঢাকা নৌ-আদালত লঞ্চটির জামিন মঞ্জুর করেছেন।

ঐ আদালতের ১৪৫/২২ নম্বর স্মারকে গত ২৪ জুলাইর আদেশের কপি নিয়ে ১৩ আগষ্ট শনিবার ঝালকাঠি সদর থানায় আসেন লঞ্চ মালিক হামজালাল শেখ।

থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামের স্বাক্ষরিত জিম্মানামার মাধ্যমে আগুনে পোড়া লঞ্চটিকে মুক্ত করেন মালিক হামজালাল।

মামলার তৎকালীণ তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি দৈনিক দেশেরকথাকে নিশ্চিত করেছেন। তবে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান এবিষয়ে কোনো তথ্য দিতে নারাজ। তিনি দৈনিক দেশেরকথাকে মুঠোফোনে বলেন, লঞ্চটি মালিক এসে নিয়ে গেছে এ ঘটনায় বক্তব্য দেয়ার কোনো বিষয় নেই।

এদিকে ১৯২ ফুট দৈর্ঘ্য, ৩১.৫০ ফুট প্রস্থ এবং ২৭ ফুট উচ্চতার তিনতলা বিশিষ্ট্য বিশালাকারের লঞ্চটির দুইদিকে দুটি বাল্কহেড বেধে ঘন্টাব্যাপী চেষ্টা করেও ঢাকার উদ্দেশ্যে নিয়ে যেতে পারেনি মালিক পক্ষ। স্থানীয়ভাবে লঞ্চের দায়িত্বে থাকা আবু হানিফ জনান, ২/১ দিনের মধ্যে টাগবোর্ড এনে লঞ্চটি ঢাকায় নিয়ে যাওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park