1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামালপুর জেলার বকশীগঞ্জে ভূমিহীন মুক্ত ঘোষনা,চলছে সমালোচনা ঝড় – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে, অভিযান সফল: ডিআইজি আহসান হাবিব

জামালপুর জেলার বকশীগঞ্জে ভূমিহীন মুক্ত ঘোষনা,চলছে সমালোচনা ঝড়

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ বুধবার, ২০ জুলাই, ২০২২

আগামীকাল ২১ জুলাই বৃহস্পতিবার জামালপুরের বকশীগঞ্জে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হবে বকশীগঞ্জ উপজেলাকে। উপজেলাতে অসংখ্য ভূমিহীন থাকা স্বত্বেও এ ধরনের ঘোষনা এ নিয়ে সরকারী দল আওয়ামীলীগের মধ্যেও রয়েছে চরম ক্ষোভ। আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনা ঝড়। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ ঘোষনা দিবেন। জামালপুরের ৭টি উপজেলার মধ্যে বকশীগঞ্জ ও সারা দেশের ৫২টি উপজেলা গৃহহীন ও ভূমি ঘোষনা করবেন তিনি। 

এ উপলক্ষে জামালপুরের জেলা প্রশাসক ও বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পৃথক পৃথকভাবে প্রেস ব্রিফিং করেছেন। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং সু্ত্রে জানা যায়, উপজেলার পৌরসভাসহ ৭টি ইউনিয়নের ২১২জন ভূমিহীন চিহ্নিত করা হয়েছে। এদের প্রত্যেকেই জমি ও ঘর দিয়ে পুর্ণবাসন করার ফলে বকশীগঞ্জ উপজেলা এখন ভূমিহীন ও গৃহহীন মুক্ত।

তবে উপজেলা নির্বাহী অফিসার প্রেস ব্রিফিং এর সাথে সরকারী দল বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীদের মত বিরোধ রয়েছে।উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয় জানান, ৭ ইউনিয়ন নয়, শুধু বকশীগঞ্জ পৌরসভাতেই প্রায় শতাধিক ভূমিহীন ও গৃহহীন রয়েছে। দলের সাথে সম্বন্বয় না করে মনগড়া তথ্য দিয়ে এই ঘোষনার তীব্র সমালোচনা করে জানান, উপজেলা নির্বাহী ভূমিহীন মুক্ত তথ্য কিভাবে সরকারকে দিলেন সেটি তার বোধগম্য নয়।

 এ ধরনের ঘোষনা স্থানীয় আওয়ামীলীগও বিব্রত বলে জানান তিনি। এছাড়া এ নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনা।অনেকই বলছেন এটি একটি নাটকের অংশ। কারণ এর আগে বকশীগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত,বাল্য বিয়ে মুক্ত ও পলিথিন মুক্ত ঘোষনা করা হলেও বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন।

এদিকে ২০১৯ সালের ১ সেপ্টম্বর বকশীগঞ্জ উপজেলাসহ পুরো ময়মনসিংহকে পলিথিন মুক্ত ঘোষনা দেয় সরকার।  ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মুস্তাফিজুর রহমান এ ঘোষনা দেন। ২০১৯ সালের ৭ মার্চ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করেন তৎকালীন  উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম ।

২০১৮ সালে জামালপুরের বকশীগঞ্জকে ভিক্ষুকমুক্ত ঘোষনা করে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিকী এ ঘোষনা দেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park