1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামালপুর স্ত্রীকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

জামালপুর স্ত্রীকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

জামালপুর প্রতিনিধি ◆ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সদর ইউপির মালিরচর জিগাতলা গ্রামের মাহমুদা বেগম (৩০) নামে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের সাথে জড়িত শিলা পারভীন (৪০) নামে   মাহমুদার বড় জা কে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ আগষ্ট ) দুপুর ১২টার দিকে  এই ঘটনা ঘটে।
জানা যায়, বকশীগঞ্জ সদর ইউনিয়নের জিগাতলা গ্রামের দিনদার হোসেনের ছেলে আসাদুল ইসলাম তার সাবেক স্ত্রী মাহমুদা বেগমকে  বাড়িতে গাছের সঙ্গে বেঁধে রেখেছেন।এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি থানা পুলিশের নজরে আসে।  
পরে পুলিশ দুপুর ২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা মাহমুদা বেগমকে উদ্ধার করে। একই সঙ্গে গাছে বেঁধে রাখার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসাদুল ইসলামের বড়  জা শিলা পারভীনকে আটক করেল আসাদুলসহ অন‍্যান নির্যাতনকারী পালিয়ে যায়। শিলাকে জিজ্ঞাসাবাদের জন্য  থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয় প্রতিবেশীরা জানান, ১২ বছর আগে আসাদুল ইসলামের সাথে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামের মাহাজন মিয়ার মেয়ে মাহমুদা বেগমের সাথে  বিয়ে হয়।বিয়ের পর আসাদুল ইসলাম জীবিকার তাগিদে দেশের বাহিরে ব্রুনাই চলে যায়। মাহমুদার স্বামী আসাদুল ইসলাম  প্রবাসে থাকার কারণে বিভিন্ন বিষয় নিয়ে তার স্ত্রী মাহমুদা বেগমের সাথে মনোমালিন্য হয়। তাদের ঘরে ৩ বছরের একটি ছেলে ও  রয়েছে।

গত দুই মাস আগে ব্রুনাই থেকে আসাদুল ইসলাম দেশে ফিরলে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক ঝগড়া বিবাদের জন‍্য   মাহমুদা বেগম তার বাবার বাড়িতে চলে যায়। এর মধ্যে গত ২৩ আগস্ট আসাদুল ইসলাম তার স্ত্রী মাহমুদা কে তালাক দেয়। তালাকের খবর জেনে সোমবার ৪ আগষ্ট সকাল বেলায় মাহমুদা  আসাদুলের বাড়িতে চলে আসে। তালাকের  সত‍্যতা জানতে পেয়ে মাহমুদা  আসাদুলের ঘরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন মাহমুদা আত্মহত্যা  না করতে পারে সে জন‍্য আসাদুল ইসলাম বাড়ির আঙিনায় একটি গাছে বেঁধে রাখেন।

মাহমুদাকে গাছে  সাথে বেঁধে রাখার  ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে   ভাইরাল হয়ে ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়।আসাদুলের বড় ভাই ও বকশীগঞ্জ সদর   ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ জানান, আসাদুলের স্ত্রী মাহমুদাকে  তালাক দেওয়ার পরও আমার ভাইয়ের বাড়িতে এসে আত্মহত্যার চেষ্টা করায় তাকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়। নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন।  বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু শরীফ জানান, গাছে বেঁধে রাখার বিষয়ে শিলা পারভীন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park