1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামালপুর সারের চাহিদা পূরণে আড়াই হাজার মেট্রিক টন সার বরাদ্দ – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

জামালপুর সারের চাহিদা পূরণে আড়াই হাজার মেট্রিক টন সার বরাদ্দ

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

জামালপুর প্রতিনিধি>চাহিদা অনুযায়ী সার না পেয়ে জামালপুরে সড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধ কৃষকেরা।  জামালপুর সদরের শরিফপুর বাজারে, নান্দিনা বাজারসহ বিভিন্ন স্হানে  মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সার নিতে আসা কৃষকেরা।
জামালপুর জেলার প্রত‍্যেক কৃষকেরা যাতে বিসিআইসির নির্ধারিত মূল্যে ডিলারদের মাধ্যমে সঠিক নিয়মে ইউরিয়া সার পায়, সেই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে  সার্বক্ষণিক    মনিটরিং করা হচ্ছে।

বৃহস্পতিবার  ৮ আগষ্ট   সকালে জেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সদরের কেন্দুয়া  ও তিতপল্লা ইউনিয়নের সারের ডিলারদের দোকান সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। ডিলারদের সঠিক নিয়মে কৃষকদের মাঝে সার বিতরনের কথা বলেন। সার বিতরন সময় বিশৃঙ্খলা এড়াতে প্রশাসণ সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়ার   কথা বলেন।

এ সময় আরও  উপস্থিত ছিলেন(খামার বাড়ি)  জামালপুর  কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক  কৃষিবিদ  জাকিয়া সুলতানা ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লনেন্স চিরান,তিতপল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামসহ ওই এলাকার গণ‍্যমান‍্য ব‍্যাক্তিবর্গ। 
আমন মৌসুমে  জামালপুর  জেলায়   সার  পর্যাপ্ত পরিমান মজুদ রয়েছে বলে তিনি জানান। জেলা প্রশাসক বলেন, অতিরিক্ত ২ হাজার ৫ শ মেট্রিকটন সার বরাদ্দ দেওয়া হয়েছে। উপস্থিত সকলকে বলেন,মিথ‍্যা অপপ্রচারে কান না দেয়ার জন্য  কৃষকদের  আহ্বান করেন। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park