1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামালপুর থেকে পাচারকালে বিপুল পরিমান সার ও কিটনাশক জব্দ – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

জামালপুর থেকে পাচারকালে বিপুল পরিমান সার ও কিটনাশক জব্দ

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

জামালপুর প্রতিধিনি> জামালপুরের  মাদারগঞ্জে  উপজেলার সুলাইমানের দোকান থেকে   পাচারের সময় মজুত করে রাখা ২৭৫ সার ও অবৈধ কিটনাশক উদ্ধার করেছে  মাদারগন্জ   উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার রাত ১২টার সময় গোপন  সংবাদের ভিত্তিতে চরপাকেরদহ ইউপির গোলারমোড়ের সুলাইমানের দোকান থেকে এসব সার ও কীটনাশক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সারের মধ্যে ১২৫ বস্তা ইউরিয়া, ১২৬ বস্তা ডিএপি, ১২ বস্তা এমওপি, ১২ বস্তা টিএসপি সার রয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ অবৈধ কীটনাশক জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সুলাইমান পলাতক রয়েছেন। তিনি গোলারমোড় এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। 

মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম জানান , সুলাইমান দোকানে  মজুতকৃত সার রাতের আঁধারে পাশ্ববর্তী জেলা বগুড়ার সারিয়াকান্দিতে পাচার করতেন। গোপন সংবাদের ভিত্তিতে সুলাইমানের দোকানে অভিযান চালিয়ে ২৭৫ বস্তা সার ও বিপুল পরিমাণ অবৈধ কীটনাশক উদ্ধার করাছে প্রশাসন।  তবে অভিযানের সময় অভিযুক্ত সুলাইমান উপস্থিত ছিল না।  

উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান , উদ্ধারকৃত সার ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে নায্যমূল্যে বিক্রি করা হবে। বিক্রয়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে। কৃষকের স্বার্থে অসাধু ব‍্যবসায়ীরা সার কালোবাজারী করতে না পারে সেই দিক লক্ষ‍্য রেখে  এ অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park