1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামালপুরে ৫ টি আসনে ২৬ জনের মনোনয়ন বৈধ এবং ২০ জনের বাতিল – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে পরীক্ষায়  অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থীসহ ৪ জন শিক্ষককে বহিষ্কার  জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক পথ অবরোধ ।  প্রবাস জীবনের অদেখা কষ্ট—স্বপ্নের আড়ালে লুকানো বাস্তবতা প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪,৩৮৪ শিক্ষকের কাউকে বাদ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী অবশেষে আমেরিকার অস্ত্রের বড় চালান আসছে মধ্যপ্রাচ্যে মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি শাপলা চত্বর ঘটনায় ঘটনাস্থলেই ৩২ জন নিহতের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম কওমি শিক্ষাব্যবস্থাকে মূলধারায় আনতে সমন্বিত নীতিমালা হচ্ছে: শিক্ষামন্ত্রী নোয়াখালীতে প্রেস ফ্রিডম ডে পালিত আপাতত শপথ হচ্ছে না এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের

জামালপুরে ৫ টি আসনে ২৬ জনের মনোনয়ন বৈধ এবং ২০ জনের বাতিল

শাহ আলী বাচ্চু 
  • প্রকাশ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
জামালপুরে ৫ টি আসনে ২৬ জনের মনোনয়ন বৈধ এবং ২০ জনের বাতিল

জামালপুরে প্রথম দিনে ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই-বাছাইয়ে ১২ প্রার্থীকে বৈধ বলে ঘোষণা করা হয় এবং ১২ জন প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাতিল হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সকাল থেকে বিকেল পর্যন্ত জামালপুর-১, জামালপুর-২ ও জামালপুর-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ‘জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী এ এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র বৈধ হয়েছে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজমুল হক সাঈদী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রউফ তালুকদারের মনোনয়নপত্র।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৬জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী অর্নব ওয়ারেস খান, মীর শরিফ হাসান লেলীন, শরিফুল ইসলাম খান ও শওকত হাসান মিয়া এবং জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন ও মোস্তফা আল মাহমুদ।

বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির মো. সুলতান মাহমুদ বাবু, জামায়াতে ইসলামীর ড. ছামিউল হক ফারুকী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদের মনোনয়নপত্র।

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল এবং ছয়জনের বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির মো. মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনসারী, জাতীয় পার্টির মীর সামসুল আলম, গণঅধিকার পরিষদের লিটন মিয়া ও মো. রুবেল মিয়া এবং গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম।

মনোনয়ন ত্রুটির কারণে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী ও মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, জামায়াতে ইসলামীর মো. মুজিবুর রহমান আজাদী, ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু এবং এ এস এম শাহীনুর রহমান।

জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, ৩টি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১২ জনের বাতিল করা হয়েছে।

জানা যায়, জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র ১০ জন সমর্থকের মধ্যে ১ জনের স্বাক্ষর এনআইডির সাথে মিল না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং জামায়াতের প্রার্থী মো. মুজিবুর রহমান আজাদী’র মনোনয়ন ফর্মে প্রস্তাবক ও সমর্থকের স্মাক্ষর প্রার্থী নিজেই দিয়েছেন বলে জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়ন বাতিল করেন। 

অপরদিকে আজ রোববার ৪ জানুয়ারি 

জামালপুর ৪ ও ৫ সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনসহ মোট ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন খানসহ ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমসহ ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এ আসনে জাতীয় পার্টির দুই প্রার্থীসহ মোট ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী জানান, জামালপুর জেলার ৫টি সংসদীয় আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ এবং ২০ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park