1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জামালপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে চার স্কুল ছাত্রকে গাছে সাথে বেঁধে নির্যাতন

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ শনিবার, ২৭ মে, ২০২৩
দেশেরকথা

জামালপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে ৪ স্কুল ছাত্র-কে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় পৌর আওয়ামী কৃষকলীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুকন ও তার সহোদর শেখ মোতালেবকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে শহরের পৌর এলাকার বর্গাবাইদে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মামলা দায়ের হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আজ সকাল ১১ টায় বর্গাবাইদ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র রায়হান তার সহপাঠীদের নিয়ে পাশের এলাকা মনিরাজপুর খেজুরতলা মাঠে ফুটবল খেলতে যাওয়ার সময় পৌর আওয়ামী কৃষক লীগের সহ-সভাপতি শেখ রুকনের ছেলে বুলবুল তার ৫/৬ জন বন্ধুদের নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। আশপাশের লোকজন এসে তাদের সরিয়ে দেন।
এরপর রায়হান তার বন্ধুদের নিয়ে আজাদ সরকারি বিদ্যালয় মাঠে ফুটবল থেলতে যায়। তারা ফুটবল খেলার সময় শেখ রুকনের ভাই শেখ মোতালেবের নেতৃত্বে ৭/৮ জন গিয়ে স্কুল ছাত্র রায়হান, যোবায়ের, রাহাত ও লিমনকে অটোরিকসায় তুলে মারধর শুরু করে। এক পর্যায়ে তাদের আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি গাছের সাথে বেধেঁ মারধর করে।
খবর পেয়ে নির্যাতিত স্কুল ছাত্রদের অভিভাবকরা ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলা ও মারধর করে। পরে ৯৯৯ এ ফোণ দিলে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ ছাত্রকে উদ্ধার করে।
এ সময় নির্যাতনের অভিযোগে পৌর কৃষকলীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুকন এবং তার সহোদর শেখ মোতালেবকে আটক করেছে।
জামালপুর জেলা শিশু সুরক্ষা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, শিশুদের উপর যে অমানবিক নির্যাতন গাছের বেধেঁ বেদম প্রহারএটা আমাদের শিশু আইন এবং শিশু রক্ষা নীতিমালা এবং জাতি সংঘের শিশু অধিকার সনদের পরিপন্থী ।এটা শাস্তিযোগ্য অপরাধ।যে ঘটনাটি ঘটিয়েছে এটা কেউ প্রত্যাশা করছি না।আমরা এই ঘটনার উপযুক্ত তদন্ত সাপেক্ষে দৃষ্টামুলক বিচার চাই।
জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নূর মোহাম্মদ জানিয়েছেন, আমরা ৯৯৯ লাইনের মাধ্যমে খরর পাই বর্গাবাদ এলাকায় ৪ জন কিশোরকে গাছের সাথে বেধেঁ রেখে নির্যাতনের । সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে পুলিশ পাঠিয়ে নির্যাতিতদের উদ্ধার করে নিয়ে আসি। ২ জন কে আটক করা হয়েছে। নির্যাতিতদের পক্ষে অভিযোগ প্রাপ্তি স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park