1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামালপুরে প্রায় ৬কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি। – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ইফতার আয়োজন  ফয়সালকে ফেরত পাঠানো প্রসঙ্গে যা বলল পশ্চিমবঙ্গ পুলিশ জুলাই গণঅভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার ভিত্তি: নাহিদ ইসলাম আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা 

জামালপুরে প্রায় ৬কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি।

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ রবিবার, ১৪ আগস্ট, ২০২২

জামালপুর প্রতিনিধি >জামালপুরে  ৩৫ বিজিবির ব‍্যাটালিয়ান   বিভিন্ন  সময়ে সিমান্ত এলাকায়  আটক করা হয় মাদক।  রবিবার ১৪ আগষ্ট জব্দকৃত   প্রায় ৬ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি । এসব মাদকের মধ্যে রয়েছে ইয়াবা, মদ, গাঁজা, ফেনসিডিল, বিয়ার, সেনেগ্রা ট্যাবলেট ও হেরোইন। রবিবার  জামালপুর ৩৫ বিজিবির প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকগুলো হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ২১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ হাজার ৩৩৪ পিস মদের বোতল, গাঁজা ৫৩.৭৭ কেজি, ফেনসিডিল ৪৬৪ বোতল, বিয়ার ১৯ ক্যান, সেনেগ্রা ট্যাবলেট ৩৭১ পিস, ২ গ্রাম হেরোইনসহ ৩ টি নেশাজাতীয় ইনজেকশন।

তথ্য নিশ্চিত করে ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন জানান, বিভিন্ন পয়েন্টে এসব মাদক নানা সময়ে আটক করেছে বিজিবি সদস্যরা। ১৪ আগষ্ট রবিবার আনুষ্ঠানিকভাবে আটককৃত এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংস করা এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা।

মাদক ধ্বংসের সময়  জামালপুরের  অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী, জামালপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ, কুড়িগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল হাসানসহ জামালপুর ও কুড়িগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগ, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park