1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামালপুরের খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আর নেই – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

জামালপুরের খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আর নেই

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ রবিবার, ৩১ জুলাই, ২০২২
desherkotha

জামালপুর প্রতিনিধি>জামালপুর জেলার   বকশিগঞ্জের খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবু নেওয়াজ মো. রশিদুজ্জামান (৭৫)  আজ রোববার ভোর ৫.৫০ মিনিটে ঢাকাস্থ বসুন্ধরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন।  মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে  যান। 

আজ  রোববার বাদ মাগরিব খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন করা হবে। এর আগে ঢাকায় বসুন্ধরায় প্রথম নামাজে যানাজা অনুষ্ঠিত হয়।

মানুষ গড়ার কারিগর হিসেবে জামালপুরের বকশিগঞ্জে যার সুনাম ও সুখ্যাতি রয়েছে তিনি হলেন মরহুম মঈন উদ্দিন। জীবনের দীর্ঘ প্রায় ২৫ বছর শিক্ষকতা পেশায় থেকে অত্রাঞ্চলে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। তারই ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য পুত্র অত্র এলাকায় হতদরিদ্র জনগোষ্ঠরি মাঝে নারী শিক্ষার আলো পৌঁছে দেয়ার লক্ষ্যে পাখিমারা গ্রামে নিজ খরচে প্রতিষ্ঠিত করেন তার ‘বাবা-মা’ র নামে খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ।

তিনি ওই কলেজের অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই কলেজ প্রতিষ্ঠালগ্নে অনারারি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তার প্রসারিত হাত শুধু এলাকাতেই সীমাবদ্ধ রাখেননি। অধ্যাপক আবু নেওয়াজ মো. রশিদুজ্জামান ঢাকা শহরেও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ও স্থপতি। ব্যক্তিগত জীবনে তিনি একজন দায়িত্ববান ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

তিনি জনহীতকর কর্মকান্ডে সকলের ভূয়সী প্রশংসা অর্জনে সক্ষম হয়েছেন। তিনি ১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারিতে একজন রত্বগর্ভা মা মরহুম খাতেমুন নেছা খাতুন এর গর্ভ থেকে জন্ম গ্রহন করেন। ৪ ভাই এবং ১ বোন এর মধ্যে তিনি দ্বিতীয়। পদার্থ বিজ্ঞানের বিভাগীয় প্রধান হিসেবে ১৯৭০ সালে গৌরীপুর কলেজে যোগদেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও। 

দীর্ঘ সময় বিদেশের মাটিতে অবস্থান করেন এবং নাইজেরিয়ার তিনটি প্রতিষ্ঠানে পদার্থ বিজ্ঞানের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি একজন লেখক। আবু নেওয়াজ মো. রশিদুজ্জামানের প্রকাশিত গ্রন্থ ‘প্রেয়সী বাংলা’ ‘রুপসি বাংলা’ এবং বাংলা আমার জীবন ১ম খন্ড।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park