1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জাতীয় শোক দিবস পালনে শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ সহায়তা দিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

জাতীয় শোক দিবস পালনে শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ সহায়তা দিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম

মো: তামিম সরদার
  • প্রকাশ রবিবার, ১৪ আগস্ট, ২০২২

পিরোজপুর প্রতিনিধি>পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রতিবছরের ন্যায় এবারও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, এতিমখানা, কিন্ডার গার্টেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আগামী ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য ৫ হাজার টাকা করে মোট ১৭ লক্ষ টাকা অনুদান দিয়েছেন প্রাথমিক শিক্ষা ক্যাটাগরিতে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।

শনিবার (১৩ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক সভায় ১৬৫ টি প্রাথমিক বিদ্যালয়ে, ৮৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায়, ২১ টি কিন্ডার গার্টেন স্কুলে, ৫ টি কলেজ এবং ৫৫ টি এতিমখানায় সহ সকল ইউনিয়ন পরিষদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের জন্য নিজস্ব অর্থায়নে ১৭ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

আলোচনা সভায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, আওয়ামী লীগ সভাপতি ফাইজুর রশিদ খশরু, সহ-সভাপতি লিয়াকত আলী তালুকদার, ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল আলম ও প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন খলিফা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও নেতাকর্মীরা সহ আরো অনেকে  উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park