1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জলাবদ্ধতা নিরসনে খাল খননে জোর দিচ্ছে সরকার: সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
রকার জনগণের রায় অস্বীকার করছে: এনসিপি সদস্যসচিব আখতার হোসেনের অভিযোগ সোনারগাঁওয়ে অভিযান, ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কথা বলতে না দিলে দুলাভাই চলে যাবে: সিলেটে হাস্যরসে তারেক রহমান ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৮৪ যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, পাইলটসহ পাঁচজনের মৃত্যু সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ কাল, প্রস্তুতি সম্পন্ন উজিরপুরে “নতুন কুঁড়ি”জার্সি উন্মোচন, মাঠজুড়ে উৎসবের আমেজ সন্ধ্যার মধ্যে চার জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ধর্মপাশায় শিক্ষকের টানা অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস প্রশাসনের

জলাবদ্ধতা নিরসনে খাল খননে জোর দিচ্ছে সরকার: সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ২ মে, ২০২৬

জলাবদ্ধতা নিরসনে সরকার খাল খননের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট নগরীতে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট মোকাবেলায় খালগুলো পুনঃখনন এখন সময়ের দাবি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভূগর্ভস্থ পানি উত্তোলন। কৃষিকাজসহ বিভিন্ন প্রয়োজনে মাটির নিচ থেকে ব্যাপক পরিমাণে পানি তোলা হচ্ছে, যা ধীরে ধীরে পরিস্থিতিকে ভয়াবহ অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, এই সংকট যদি এখনই মোকাবেলা করতে হয়, তাহলে প্রথম কাজ হবে খাল খনন করে পানি প্রবাহ স্বাভাবিক করা।

তিনি আরও জানান, সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করা হবে এবং ভবিষ্যতে সেটিকে ১ হাজার ২০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব এবং সুস্থ জাতিই দেশের অগ্রগতির ভিত্তি।

সমাবেশে প্রধানমন্ত্রী কর্মসংস্থান বৃদ্ধির আশ্বাস দিয়ে বলেন, অর্থনীতির ভিত শক্তিশালী করতে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সিলেটে দ্রুত একটি আইটি পার্ক স্থাপনের চিন্তাও সরকারের রয়েছে বলে জানান তিনি।

এর আগে শনিবার সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park