1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী পালিত – দৈনিক দেশেরকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হি: নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের পিটুনিতে ৮ শিক্ষার্থী আহত পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে? ভেড়ামারায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা” শুভ উদ্বোধন বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রেপ্তারের ৬ দিন পর জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০  লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

কিশোরগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী পালিত

আনোয়ার হোসেন
  • প্রকাশ সোমবার, ৮ আগস্ট, ২০২২

কিশোরগঞ্জ প্রতিনিধি>”মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা” এ প্রতিপাদকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে স্বাধীনতা সংগ্রামের নির্ভীক সহযাত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধার চিত্রে পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে  উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে  উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা,দোয়া মাহিফল,সেলাই মেশিন ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ সাবিকুন্নাহার এর সার্বিক পরিচালনায়,ইউএনও নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি)সানজিদা রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,উপজেলা আ’লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল,সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান,থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়,বীর মুক্তিযোদ্ধা (সাবেক কমান্ডার) আব্দুল গনিসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা প্রমুখ।

এ সময় গ্রামীণ হতদরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দর্জিবিজ্ঞানে প্রশিক্ষণপ্রাপ্ত ৬জনকে সেলাই মেশিন,৪জনকে নগদ ২হাজার টাকা ও আইজিএ প্রকল্পের অধীনে১৪ ও ১৫তম ব্যাচে ফ্যাশন ডিজাই ও ক্রিস্টাল শোপিস এ  প্রশিক্ষণপ্রাপ্ত ১০০জনের মাঝে সম্মানী এবং যাতায়াত ভাতা বাবদ প্রত্যেককে ১২ হাজার  টাকার চেক বিতরণ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park