1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ছিনতাইয়ের শিকার হয়েও পুলিশের অপমান, ক্লোজড ৪ কর্মকর্তা – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত, থাকবে সরকারি ছুটি লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ভিভাজকের ওপর ট্রাক, চালক-হেলপারসহ আহত-৪ সৌদি থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামের পথে ‘এমটি নিনেমিয়া’ ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম, ৩০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির আভাস সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে

ছিনতাইয়ের শিকার হয়েও পুলিশের অপমান, ক্লোজড ৪ কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে এক ছিনতাইয়ের ঘটনায় পুলিশের দায়িত্বে গাফিলতির অভিযোগ ওঠার পর মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগীর পোস্ট ভাইরাল হলে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় সন্দেহভাজন তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—ইউসুফ, সিয়াম ও জহুরুল।

ক্লোজড হওয়া চার পুলিশ সদস্য হলেন—এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল, কনস্টেবল মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।

ভুক্তভোগীর ফেসবুক পোস্টে উঠে আসে অমানবিক আচরণের বিবরণ

ভুক্তভোগী আহমাদ ওয়াদুদ বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তার মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয়। হামলার সময় চাপাতির কোপে আহত হন তিনি, যদিও তা গুরুতর ছিল না। তার স্ত্রী সাথে থাকলেও দূরে থাকায় নিরাপদে ছিলেন।

ছিনতাইয়ের মাত্র ৫ মিনিট পর তিনি মোহাম্মদপুর থানায় গেলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা তার অভিযোগ নিতে গড়িমসি শুরু করেন। অভিযোগ নিতে চাওয়ায় তাকে করা হয় অপমান, এমনকি তার পোশাক নিয়ে বিদ্রূপ করে কটূক্তিও করা হয়। অভিযোগ লেখার কাগজ-কলম পর্যন্ত সরবরাহ করতে অস্বীকৃতি জানানো হয়।

এসআই জসিম উদ্দিন ভুক্তভোগীর অনুরোধ উপেক্ষা করে ঘটনাস্থলে পুলিশ পাঠাতে অস্বীকৃতি জানান। এমনকি ওসি ইফতেখার হাসান ভুক্তভোগীকে দায়ী করে বলেন, “আমি ওসি হয়েও সস্তা ফোন ব্যবহার করি, আপনি এত দামী ফোন নিয়ে বের হলেন কেন?”

পরবর্তীতে এএসআই আনারুল ঘটনাস্থলে যেতে রাজি হলেও তার গাফিলতির কারণেই ছিনতাইকারীরা পুলিশের সামনেই পালিয়ে যেতে সক্ষম হয়।

নিন্দা ও প্রশাসনিক পদক্ষেপ

ভুক্তভোগীর এই অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থার প্রশ্ন তোলে এই ঘটনা। সমালোচনার মুখে ডিএমপি কর্তৃপক্ষ চার পুলিশ সদস্যকে ক্লোজড করে এবং দ্রুত তদন্তের আশ্বাস দেয়।

ওসি আলী ইফতেখার হাসান জানিয়েছেন, মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park