1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চাটখিলে জাতীয় সমাজসেবা দিবস পালিত  – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

চাটখিলে জাতীয় সমাজসেবা দিবস পালিত 

মোঃ মনির হোসেন
  • প্রকাশ সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজ সেবায় এ প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীর চাটখিল উপজেলায় জাতীয় সমাজসেবায় দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়।

সোমবার (২জানুয়ারী) সকাল ৯টা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের উদ্যোগে উপজেলা সভায় কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির।

বক্তব্য রাখেন চাটখিল থানার পুলিশ পরিদর্শক আল আমিন, চাটখিল উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সিরাজুল ইসলাম হাসান, দক্ষিণ দেলিয়ার পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি একেএম আব্দুল মালেক প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, প্রধানমন্ত্রী সমগ্র দেশ কে একটা পরিবার মনে করেন, আমি চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে চাটখিলের প্রত্যেক মানুষকে আমার পরিবার ভুক্ত মনে করছি। যদি এই পরিবারের কেউ দুর্দশায় থাকে তা আমারই দুর্দশা। সরকারের পক্ষ থেকে ১০টা হুইলচেয়ার দেওয়া হয়েছে, যদি কেউ বাকি থাকে তাদেরকে আমার একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park