1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ গ্রেপ্তার ১  – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ গ্রেপ্তার ১ 

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ৪ জুন, ২০২৫

ডেস্ক রিপোর্ট : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় তৈরী অস্ত্রসস্ত্রসহ একজনকে গ্রেপ্তারকে করেছে পুলিশ। এসময় ধৃত আসামি লুৎফুর রহমান হিরনের (২৭) কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশিয় তৈরী সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সোমবার (২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তরজয়পুর ইউপির কংশনারায়ণপুর গ্রামের মোতারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  গ্রেপ্তারকৃত আসামি হিরন কংশনারায়ণপুর গ্রামের মৃত আলী আহম্মদের পুত্র। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাত্রিকালীন রণপাহারা কালে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মোতারহাট এলাকার শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীরের দোকানের পাশের বাগানে অভিযান চালায়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় তৈরী বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ লুৎফুর রহমান হিরনকে আটক করা হয়। এঘটনায় আটক হিরনের সহযোগি আরিয়ান হোসেন সৌরভ (২০), তারেক আজিজ (২৫), সাদ্দাম হোসেন প্রকাশ সুজন (২৮), সাইফুল ইসলাম (২৫) ও মোঃ ফরহাদ হোসেনসহ পালিয়ে যাওয়া অজ্ঞাত আরো ৭/৮জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম বলেন- ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজিসহ অপরাধ নিয়ন্ত্রণে চন্দ্রগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। যেই অপরাধ করুক, কাউকে ছাড় দেয়া হবে না।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park