1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঘুমধুম সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টার শেল বিস্ফোরণে নিহত ১ আহত ৪

নিউজ ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের ছোড়া মর্টার শেলের বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৪ জন রোহিঙ্গা আহত হয়েছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের কোনারপাড়ায় বাংলাদেশ ভূখণ্ডের শূন্যরেখায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) অশোক কুমার পাল।

সন্ধ্যার পর থেকে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি, মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাত ৮টার দিকে শূন্য রেখায় বসবাসকারী রোহিঙ্গাদের ক্যাম্পে এসে পড়ে ৩টি মর্টার শেল। ক্যাম্পের নিটকবর্তী এলাকায় এসে পড়ে আরও ১টি মর্টার শেল বলে জানিয়েছেন শূন্য রেখায় বসবাসকারী রোহিঙ্গা কমিউনিটির নেতা দিল মোহাম্মদ ।

তিনি আরো জানান ৪টি মর্টার শেল বিস্ফোরণ হলে এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ছয়জন ।

এছাড়া দুপুরের দিকে মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ড মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকায়। এতে এক বাংলাদেশি যুবক আহত হন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park