1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঘরে দম্পতির মরদেহ হাসপাতালে সন্তানসহ তিনজন – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

ঘরে দম্পতির মরদেহ হাসপাতালে সন্তানসহ তিনজন

ইলিয়াস খান
  • প্রকাশ শনিবার, ২০ আগস্ট, ২০২২

ঝালকাঠির রাজাপুরে ঘরের জানালা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে দম্পতির ছেলেসহ তিনজনকে। উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া (চান্দেরবাড়ি) গ্রামে শনিবার এ ঘটনা ঘটে।

পুলিশের রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা দৈনিক দেশেরকথাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এসি থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারনা।

মৃতরা হলেন ৫৫ বছরের মো. ফোরকান হাওলাদার এবং স্ত্রী ৪৫ বছরের মাহিনুর বেগম। তাদের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় আদম আলী দৈনিক দেশেরকথাকে বলেন, ‘শনিবার বেলা বাড়ার পর ওই ঘরের লোকজনের কোনো সাড়াশব্দ না পেয়ে আমরা দরজা নক করি।

ভেতরে কারো আওয়াজ না পেয়ে জানালার গ্লাস ভেঙে ঘরে ঢুকে দেখি রুমে তাদের মরদেহ পড়ে আছে। আর পাশের রুমে এক শিশুসহ তিনজন ঝিমুচ্ছে। তখন আমরা পুলিশে খবর দেই।

এ সময় অসুস্থ একজনের স্বজনও ছিলেন বলে জানিয়েছেন আদম।শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

পরে দুপুর দেড়টার দিকে অসুস্থ তিনজনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। ঘণ্টাখানেক পর স্বজনরা উন্নত চিকিৎসার কথা বলে তিনজনকেই বরিশাল নিয়ে যায়।

তারা হলেন ফোরকান-মাহিনুর দম্পতির ছেলে মাঈনুল, ফোরকানের ভাইয়ের বউ মাহফুজা আক্তার এবং ভাইজি সারা মনি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমির সোহেল দৈনিক দেশেরকথাকে বলেন, ‘তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তাদের শারীরিক অবস্থা ভাল। কিন্তু রোগীর স্বজনরা এসে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার কথা বলে তাদের নিয়ে গেছে। তাদেরকে আমরা কোনো হাসপাতালে রেফার করিনি।’

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park