1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জবিতে গ্রীষ্মকালীন ছুটিতে ক্লাস বন্ধ থাকলেও চলবে পরীক্ষা – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার ভিত্তি: নাহিদ ইসলাম আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন

জবিতে গ্রীষ্মকালীন ছুটিতে ক্লাস বন্ধ থাকলেও চলবে পরীক্ষা

রিদুয়ান ইসলাম
  • প্রকাশ মঙ্গলবার, ৩১ মে, ২০২২
দেশেরকথা

জবি প্রতিনিধি>গ্রীষ্মকালীন ছুটিতে ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রশাসন। তবে কোনো বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে এবং চলমান পরীক্ষা কার্যক্রমও চালু থাকবে বলেও জানানো হয়েছে। এছাড়াও বিভাগীয়, দাপ্তরিক কার্যক্রম অব্যাহত থাকবে। 
মঙ্গলবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে আগামী ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে, এসময়ে পরীক্ষাসহ অন্য কার্যক্রম চলবে। এই সময়ে সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর যথারীতি খোলা থাকবে।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পরীক্ষা চলবে বলেও জানানো হয়েছে। অবশ্য বেশ কিছু বিভাগে ছুটির সময় পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।
গ্রীষ্মকালীন ছুটিতে পরিবহন সেবার বিষয়ে প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ্-আল্-মাসুদ বলেন, ‘পরিবহনের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে এ ছুটিতে পরিবহন সেবা অবশ্যই সীমিত হয়ে আসবে। যেহেতু ক্লাস বন্ধ থাকবে। পরিবহনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।’

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park