1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুন্দরগঞ্জে মা’কে মারপিটের অভিযোগে সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার ১ – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

সুন্দরগঞ্জে মা’কে মারপিটের অভিযোগে সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার ১

মোঃ হযরত বেল্লাল
  • প্রকাশ শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি> গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা কুটিপাড়া গ্রামে মা শাহারবানু বেগমকে মারপিট করার অভিযোগে ছেলে শফিউল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শফিউল ওই গ্রামের মহির উদ্দিন কবিরাজের ছেলে। মামলার অন্যান্য আসামি শামছুল হক, মরিয়ম বেগম ও আঙ্গুরী বেগম পলাতক রয়েছে।

জানা গেছে, গত ৭ মাস পূর্বে শাহারবানুর স্বামী মারা যায়। তখন থেকে স্বামীর দেয়া জমিজমা চাষাবাদ করে আসছে শাহারবানু। এরই এক পর্যায় তার দুই ছেলে শামছুল হক ও শফিউল ইসলাম জোর করে মায়ের জমি-জমা জবর দখলের চেষ্টা করে। মা বাঁধা দিতে গেলে দুই ছেলে পুত্রবধূসহ মা’কে বেদম মারপিট করে। অসুস্থ্য মাকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিকভাবে চিকিৎসা করায়।

এনিয়ে মা থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক বড় ছেলে শামছুল হক কে আটক করে থানায় নিয়ে আসে। ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান মন্ডল বিষয়টি মিমাংসা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে শামছুল হক কে থানা থেকে বের করে নিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি মিমাংসা করতে ব্যর্থ হয় চেয়ারম্যান।

এরপর গত ১৬ আগস্ট ফের ওই দুই ছেলে মাকে মারপিট করে। এনিয়ে গত ৭ সেপ্টেম্বর মা বাদী হয়ে দুই ছেলে ও দুই পুত্রবধূর বিরুদ্ধে থানায় মামলা করে।     

মা শাহারবানু বেগম জানান, আমার বড় ছেলে শামছুল হক সাংবাদিকতা করে। সে কারণে ভয়ে তার বিচার কেউ করতে পারে না। ইউপি চেয়ারম্যানের নিকট বেশ কয়েকবার সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেও বিচার পাননি তিনি। তাই তিনি আইনের আশ্রয় নিয়েছেন।  

 ইউপি চেয়াম্যান মোখলেছুর রহমান মন্ডল জানান, শামছুল হক ধোপাডাঙ্গা ইউনিয়নের একজন বড় মাপের সাংবাদিক। তার বিচার কিভাবে করা যায়। সে কোন সময়ে আমার ক্ষতি করতে পারে । সে কারণে বিচার করা সম্ভব হয়নি। 

থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, আইন সবার জন্য সমান। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শামছুল হক পলাতক থাকায় তার মতামত নেয়া সম্ভব হয়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park