1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৯৬ চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী জামালপুরে  ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, আটক দুই পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মেগা কর্মসূচির শুভ উদ্বোধন কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি ঢাকাসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

সোনাইমুড়ীতে পুলিশের হাতে গাঁজাসহ যুবক আটক 

মোঃ মনির হোসেন
  • প্রকাশ শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
আটককৃত মোঃ আরিফ হোসেন(২৩),দৈনিক দেশেরকথা।

নোয়াখালী প্রতিনিধি>সোনাইমুড়িতে চার কেজি গাঁজা সহ এক যুবককে আটকের অভিযোগ পাওয়া গেছে। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ জনাব হারুন অর রশিদ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ জামাল হোসেন নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে (শনিবার) ৩ রা সেপ্টেম্বর গভীর রাতে সোনাইমুড়ী থানাধীন ৩নং চাষীরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ড জাহানাবাদ গ্রামের চাষীরহাট বাজার নোয়াখালী- কুমিল্লা মহাসড়কের রাস্তার পূর্ব পাশে, মেসার্স ফাহিম বে ব্যারাইটিস স্টোরের সামনে রাস্তা উপর থেকে মোঃ আরিফ হোসেন (২৩) কে আটক করে সোনাইমুড়ী থানার পুলিশ।

আটককৃত মোঃ আরিফ হোসেন, পিতা-মৃত আমির হোসেন, মাতা-ছেনু আরা বেগম, সাং-নগরী পাড়া, সোহরত আলী ব্যাপারী বাড়ী, ১নং ওয়ার্ড, ২নং ইউপি, থানা-লাকসাম, জেলা-কুমিল্লার বাসিন্দা। 
মাদকদ্রব্য ৪ কেজি গাঁজা মূল্য  অনুমান ১,২০,০০০ টাকা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করা কালে হাতে নাতে তাকে আটক করা হয়েছে। সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রসীদ বিষয়টি নিশ্চিত করেন এবং  আসামী ও উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য  জব্দ করে  এজাহার দায়ের  করা হয়েছে বলে জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park