1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিরামপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

বিরামপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নয়ন হাসান
  • প্রকাশ মঙ্গলবার, ২১ জুন, ২০২২


বিরামপুর প্রতিনিধি>দিনাজপুরের বিরামপুরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।

মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় কৃষি মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে তিন দিনব্যাপী কৃষি মেলার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা কৃষি কর্তকর্তা নিকছন চন্দ্র পাল প্রমুখ।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, রংপুর অঞ্চলের কৃষি পরিচালক আব্দুল ফাত্তাহ মো. রওশন কবির, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মন্ডল, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি  দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি) উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা,চিকিৎসা মোয়াজ্জেমদের ভাতার চেক এবং কৃষকদের মাঝে ধান,পাট, পিঁয়াজ বীজ,সার, ফলজ গাছের চারাসহ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park