কুষ্টিয়ার কুমারখালীতে গরু চোরকে মারার প্রতিবাদ করায় পিয়নকে কুপিয়ে হত্যা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১০ সেপ্টেম্বর ২০২২, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ার কুমারখালীতে গরু চোরকে মারার প্রতিবাদ করায় পিয়নকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি> কুষ্টিয়ার কুমারখালীতে ভূমি অফিসের এক পিয়নকে কুপিয়ে হত্যা করা হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক (৫৮) কোমরকান্দি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি কুমারখালী ভূমি অফিসের পিয়ন পদে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে একজনকে গরুচোর দাবী করে তাকে মারধর করে কোমরকান্দি গ্রামের সইদুল, লিমন, সরুদ্দিনসহ ২০-২৫ জন। এ সময় আব্দুর রাজ্জাক মারপিটের প্রতিবাদ করে এবং পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করে। পরে আব্দুর রাজ্জাকসহ গ্রামের অনেকেই পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্যার সমাধান করে দেয়। 

এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে কোমরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আব্দুর রাজ্জাক চা খেতে গেলে তাকে কুপিয়ে হত্যা করে সইদুল, লিমন, সরুদ্দিনসহ তাদের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
নিহতের স্বজনরা বলেন, চোরকে মারার প্রতিবাদ করায় আব্দুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আব্দুর রাজ্জাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০