1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কুলাউড়ায় মাদক বিরোধী অভিযানে ভারতীয় VODKA মদসহ দুজন গ্রেফতার। – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি বৈষম্য দূরীকরণে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার পুনঃখনন না হলে হারিয়ে যাবে সোনাইছড়ি নদী ডেস্ক রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি মার্কিন অবরোধ না তুললে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়া হবে: ইরান ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ, স্থগিতের খবর নাকচ সরকারের রাজধানীর বাইকারদের জন্য সুখবর, ঢাকায় ১৮ পাম্পে বাড়ানো হলো ‘ফুয়েল পাস’ কার্যক্রম ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও

কুলাউড়ায় মাদক বিরোধী অভিযানে ভারতীয় VODKA মদসহ দুজন গ্রেফতার।

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম
  • প্রকাশ শনিবার, ২১ মে, ২০২২

মৌলভীবাজার প্রতিনিধি>কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৭ বোতল বিদেশী VODKA মদসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ১২নং পৃথিমপাশা ইউনিয়নের গনকিয়ার রফিক মিয়ার ছেলে ফরিদ আলী (৪০) ও শিকরিয়া গ্রামের আব্দুস সত্তারের ছেলে আবুল কালাম (৩৫)।

আজ শনিবার (২১মে) গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত ২০মে ১৭বোতল ভারতীয় VODKA মদসহ পৃথিমপাশা ইউনিয়নের অন্তর্গত গনকিয়া সিএনজি স্ট্যান্ড হইতে তাদেরকে গ্রেফতার করে কুলাউড়া থানা পুলিশ। 

কুলাউড়া থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ  বিনয় ভূষন রায়ের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে গত ২০ মে ২০২২ইং  কুলাউড়া থানার এসআই মোঃ হারুনুর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানার ১২নং পৃথিমপাশা ইউনিয়নের অন্তর্গত গনকিয়া সিএনজি স্ট্যান্ড হইতে মাদক কারবারী ১।

ফরিদ আলী (৪০), পিতা-রফি মিয়া, সাং-শিকরিয়া, বর্তমানে: গনকিয়া, ২। আবুল কালাম (৩৫), পিতা-আব্দুল সত্তার, সাং-শিকরিয়া, উভয় থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারদেরকে গ্রেফতার করে আসামীদের কাছ থেকে চোরাচালানের মাধ্যমে ভারত হতে বাংলাদেশে নিয়ে আসা ১৭(সতের) বোতল ভারতীয় VODKA মদ উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  বিনয় ভূষন রায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park