1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কুয়াকাটায় বাস ড্রাইভারকে ১০ হাজার টাকা জরিমান।

জাহিদুল ইসলাম জাহিদ
  • প্রকাশ শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

কুয়াকাটা  প্রতিনিধি>পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের সাথে অসৎ আচরণের কারনে বরিশাল টু কুয়াকাটা লাইনে চলা লোকাল বাস রুদ্র-তুর্জ নামের একটি বাসের ড্রাইভারকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার ১২/৮/২০২২ ইং তারিখ বেলা ১২টায় পর্যটকদের অভিযোগের ভিত্তিতে, পটুয়াখালী জেলা সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট রুনাল্ট চাকমা কুয়াকাটা চৌরাস্তায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করেন।

জানা যায়, রুদ্র-তুর্জ নামের একটি বাসে বরিশাল থেকে কয়েকজন পর্যটক কুয়াকাটার উদ্দেশ্য টিকেট  কাটে কিন্তু তাদেরকে ওই বাসে বসার জন্য সিট না দিয়ে দাড় করিয়ে নিয়ে আসে এবং পর্যটকরা বসার স্থান চাইলে তাদের সাথে খারাপ আচরণ করে বাসের ড্রাইভার ও সুপারভাইজার। পরে কুয়াকাটায় পৌঁছে আইনের আশ্রয় নেন পর্যটকরা।

স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা বলেন, পর্যটকদের দিন দিন হয়রানীর মুখে পড়তে হয়, এই লোকাল বাসের ড্রাইভার হেল্পার ও সুপারভাইজারে কাছে। প্রতিনিয়তই এরকম অনেক অভিযোগ আমাদের কাছে আসে। এরকম চলতে থাকলে পরিবহনের উপরে আস্থা হারিয়ে ফেলবে স্থানীয় সহ পর্যটকরা এতে ক্ষতির মুখে পড়বে পর্যটন শিল্প।

নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারী
কমিশনার রুনাল্ট চাকমা জানালেন, পর্যটকের এমন অভিযোগ আমরা অনেক পেয়েছি লোকাল বাস গুলোর বিরুদ্ধে, বর্তমানে আজকে পর্যটকদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিতিদের জিজ্ঞেস করলে ঘটনার সত্যতা পাই, এছাড়াও এই বাসে অন্য যাত্রিদের সাথেও খারাপ আচরণ করা হয়েছে তাই তাঁকে জরিমানার আওতায় নিয়ে আসা হয়। জেলা প্রশাসকের নির্দেশে সার্বক্ষনিক পর্যটকদের সুবিধায় কুয়াকাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park