কুবিতে শুরু হলো বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা  – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১১ সেপ্টেম্বর ২০২৩, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুবিতে শুরু হলো বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগ বনাম পরিসংখ্যান বিভাগের ম্যাচ দিয়ে দীর্ঘ চার বছর পর মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩। খেলায় ট্রাইবেকারে ০-৩ গোলে বিজয়ী হয়েছেন পরিসংখ্যান বিভাগ।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।  

ম্যাচ রিপোর্ট সূত্রে জানা যায়, দুই দলের মধ্যে ২৫ মিনিট করে ৫০ মিনিট খেলা হয়েছে। কোন দলই গোল করতে না পারায় ১০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হয়। তবে অতিরিক্ত সময়েও কোন দলই গোল দিতে পারেনি। পরবর্তীতে খেলা ট্রাইবেকারে গেলে তিনটি শটের তিনটিই জালে জড়িয়েছে পরিসংখ্যান বিভাগ। অপরদিকে মার্কেটিং বিভাগ তিনটি শটের একটিও জালে জড়াতে পারেনি।

খেলা চলাকালীন সময়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন, চিকিৎসার দায়িত্বে নিয়োজিত ছিল মেডিক্যাল সেন্টারের সদস্যরা। 

এর আগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলামের অংশ হিসেবে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাদের জন্য এই ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়েছে। এই টুর্নামেন্টে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা করছি। তোমরা সামনের দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বড় শিরোপা এনে দিবে।’

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল হক বলেন, ‘দীর্ঘ চার বছর পরে আমরা এই ফুটবল কাপ টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তাই আমরা আশা করবো এই ফুটবল কাপ টুর্নামেন্টটা সফলভাবে সম্পন্ন করার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।’

তিনি আরো বলেন, ‘আমরা এই প্রথম বারের মতো বুট দিয়ে খেলার আয়োজন করেছি। বিভাগ থেকেই এই খরচ বহন করছে। পাশাপাশি যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা আগামী ২৬ তারিখ ফাইনাল খেলার আয়োজন করবো।’

উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০