1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা খানপুরে অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি পরকীয়ার টানাপোড়েনে যুবক হত্যা, গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল মরদেহ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয় গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মরদেহের পাশে ছিল চিরকুট, যা লিখা ছিল তাতে কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির

কিশোরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু

মোঃ আনোয়ার হোসেন
  • প্রকাশ শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি > নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে শুক্রবার দুপুরে মল্লিকা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গাড়াগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহত গৃহবধূ ওই গ্রামের এসলাম উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানায়, গোসলের পানি তোলার জন্য ওই গৃহবধূ তার রান্না ঘরে মর্টারে বৈদ্যুতিক সংযোগ দিতে যায়। এসময় তার হাতে বিদ্যুতের তার জড়িয়ে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তার প্যারালাইজড স্বামী লাঠির ওপর ভর দিয়ে শয়ন ঘর থেকে বেরিয়ে এসে তাকে ধরতে গেলে ছিটকে পড়ে যায়।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তার স্বামীকে উদ্ধার করে এবং ওই গৃহবধূকে মৃত দেখতে পায়। এব্যাপারে গাড়াগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বাড়িতে কেউ না থাকায় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যুর বিষয়টি থানাকে অবহিত করা হয়েছে”। এখন পর্যন্ত পুলিশ আসে নাই।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park