কিশোরগঞ্জে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যর পেশা গরুর গাড়ি ও লাঙ্গল তৈরির কাঠমিস্ত্রি – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৮ অগাস্ট ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যর পেশা গরুর গাড়ি ও লাঙ্গল তৈরির কাঠমিস্ত্রি

কিশোরগঞ্জ নীলফামারী>প্রতিনিধি:কালের বির্বতনে প্রাচীন গ্রাম বাংলার ঐতিহ্যর পেশা গরুর গাড়ি ও লাঙ্গল তৈরির কাঠমিস্ত্রি(ছুতার)হারিয়ে যাচ্ছে।একসময় অন্যঞ্চলের মত নীলফামারীর কিশোরগঞ্জে পরিবহনে একমাত্র বাহন ছিল গরুর গাড়ি।

কৃষিতে চাষ বলতে ছিল লাঙ্গল,জোয়াল,মই।কাঠমিস্ত্রির হাতের শৈল্পিক ছোঁয়ায় বাঁশ,কাঠসহ নানা ্উপকরণে তৈরি করত গরুর গাড়ি।গাছের গোড়া,গুড়ি দিয়ে লাঙ্গলের রুপ দিত।

নিত্যদিন মিস্ত্রিপল্লীগুলোতে কাঠ,বাঁশ,কুড়াল,হাতুড়ি,বাটালের ঠুকঠাক শব্দে মূখর হয়ে উঠত।চলত বছর জুড়ে।ছিল স্বাছন্দ জীবনযাপন।কিন্ত প্রযুক্তির ছোঁয়ায় যোগাযোগ ব্যবস্থাসহ কৃষিতে এসেছে আধুনিকায়ণ।বর্তমান কৃষকরা হালচাষে লাঙ্গলের পরিবর্তে পাওয়ার টিলার,ট্রাক্টর ব্যবহার করছেন।

পরিবহনে নানা ধরণের বাহন।ফলে চাষাবাদে ঐতিহ্যবাহী কাঠ,বাঁশের হাতল ও লোহার ফালবিশিষ্ট কাঠের লাঙ্গল এবং দুই চাকার গরুরগাড়ি বিলুপ্তির পথে।আর এসব সরঞ্জাম প্রস্তুতের প্রয়োজন না থাকায় হারিয়ে গেছে কাঠমিস্ত্রি পেশার কারিগর।

কারিগরদের নামে পরিচিত মিস্ত্রিপাড়াগুলোতে এখন সুনশান পরিবেশ।এ পেশায় রসদ না থাকায় কারিগররা ভিড়েছেন অন্য পেশায়।

দশগ্রাম ঘুরে এ পেশার কারিগর চোখে মেলাভার।সদর ইউপির ইসমাইল মাঝাপাড়া গ্রামের প্রবীণ মহিষের গাড়ি চালক ও হালচাষি আকালু জানান,একসময় চাষাবাদে অন্যতম উপকরণ ছিল কাঠের লাঙ্গল,কৃষিকাজ,ব্যবসা-বানিজ্য,যাতায়াতের সকল মাধ্যম ছিল গরু/মহিষের গাড়ি।

এসব প্রস্তত ও মেরামত করে জীবিকা নির্বাহ করত হাজারো নি¤œ আয়ের পরিবার।বর্তমান নানা ধরনের দ্রুতগতির যান্ত্রিকরণের কারণে অপেক্ষাকৃত ধীরগতির গরুর হাল,গাড়ির ব্যবহার নেই বললে চলে ।এতে গ্রামবাংলার জনপ্রিয় গরুর গাড়ি,কাঠের লাঙ্গল আজ বিলুপ্তির পথে।নতুন নতুন প্রযুক্তির ফলে মানুষের জীবনযাত্রায় উন্নয়ন ঘটছে।

হারিয়ে যাচ্ছে অতীতের এই ঐতিহ্যগুলো।হারিয়ে যাচ্ছে এর সাথে জড়িত পেশার কারিগররাও।বাহাগিলী ইঊপির ঊত্তর দুরাকুটি তাঁতিপাড়া গ্রামে গিয়ে দেখা যায় ,গরুর গাড়ি ও লাঙ্গল,জোয়াল,মই তৈরির কারিগর ছলিম উদ্দিন এখন বৃদ্ধ।

৯০ বছর বয়সি এই বৃদ্ধের মাথায় উসকো-খুসকো চুল,মুখভর্তি সফেদ দাড়ি,বয়সের ভাওে অনেকটাই নুয়ে পড়েছেন।তবুও এ পেশায় ভাগ্যের চাকা না ঘুরলেও অকৃত্রিম মমত্ববোধে বাব-দাদার পৈত্রিক পেশা আগলে রেখেছেন।

তিনি জানান,এক সময় গরুর গাড়ির চাকা,হাড়ি,বিল্লি,পুটিয়া,গজসহ লাঙ্গল তৈরি কাজের চাপ ছিল।সেই গরুর গাড়ি কবেই উঠে গেছে। কদাচিৎ ২/১জন কৃষক গরুর হাল ব্যবহার করলেও করছেন লোহার লাঙ্গল।

তারপরও মৌসুম অনুযায়ী আলু,ভ’ট্টা,তামাকের ফসলি জমি পরিচর্যার চাহিদা থেকে হাতে টানা ছোট লাঙ্গল তৈরি করে চলছেন। গাছ কিনে নিয়ে এর গোড়া লাঙ্গল তৈরির জন্য রেখে অবশিষ্টাংশ জ্বালানি খড়ি হিসেবে বাজারে বিক্রি করে কোন রকমে সংসার চলে।

পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্য ধরে রাখা যেত।উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান বলেন,আগে যাতায়াত ও পরিবহনে গরুরগাড়ি ও হালচাষে লাঙ্গলের বিকল্প ছিলনা ।

প্রযুক্তির ছোঁয়ায় যন্ত্রের ব্যবহার বেড়েই চলছে।এতে বাহনে গরু গাড়ি ও হালচাষে লাঙ্গলের ব্যবহার উঠে যাচ্ছে। কাজ না থাকায় কাঠমিস্ত্রি পেশার লোকজন হারিয়ে যাচ্ছে। আমাদের এ ঐতিহ্য টিকিয়ে রাখা দরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০