1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে বাৎসরিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনার কর্মশালা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

কিশোরগঞ্জে বাৎসরিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনার কর্মশালা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন
  • প্রকাশ সোমবার, ১৩ জুন, ২০২২

কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ  কতৃক গ্রামীণ হতদরিদ্র পরিবারের আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্যে দারিদ্রতা,পুষ্টিহীনতা, স্যানিটেশন ,বাল্যবিবাহ,মাদক, শিশুসুরক্ষা,কর্মসংস্থান,শিক্ষা কার্যক্রমের উপর গত এক বছরের লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক বাৎসরিক কমিউনিটি পর্যালোচনা এবং পরিকল্পনা বিষয়ক ২দিনের কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে  রোববার ও সোমবার (১২ও ১৩ জুন) সকালে টাউন কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ,সমাজ সেবা অফিসার জাকির হোসেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ,থানা শিশু সুরক্ষা অফিসার এস আই গুলনাহার বেগম,সংস্থাটির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চাম্বুগং,প্রোগ্রাম অফিসার সানজিদা আনসারী,মিন্টু বিশ্বাস,পিএফ এ ফোরের সভাপতি /সাধারণ সম্পাদক, ভিডিসি,শিশু ফোরাম,ধর্মীয় নেতা প্রমুখ।

জানা যায়,৫টি ইউপি’র কর্ম এলাকার ২৮টি গ্রাম উন্নয়ন কমিটির ভিশন ২০২৬ সালের  মধ্যে নিজ নিজ গ্রামের দারিদ্রতা হ্রাস,শতভাগ স্যানিটেশন,মা ও শিশুদের অপুষ্টি, শিশু সুরক্ষা,বাল্যবিবাহ,শিশুশ্রম, যৌতুক সমস্যা,মাদকসহ সমাজের এ সকল ব্যাধি নির্মূলকরণে হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন ঘটানো।এ লক্ষ্যে  বাৎসরিক কমিউনিটি পর্যালোচনা এবং পরিকল্পনা ও বাজেট প্রণয়ন কর্মশালার আয়োজন করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park