1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে নকল ওষুধ মোড়কজাতকারীর ৫০ হাজার টাকা জরিমানা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরীন শারমিনকে সামনে রেখে নতুন আওয়ামী লীগ গঠনের চেষ্টা ব্যর্থ হবে: গোলাম মাওলা রনি প্রভাবশালী-প্রশাসনের কব্জায় সুন্দরগঞ্জের পেট্রোল পাম্প ফের বড় পর্দায় জুটি বাঁধছেন আহান পাণ্ডে ও অনীত পাড্ডা শোলাকুড়িতে সনাতন ধর্মের বারো তীর্থি মেলায় হাজারো মানুষের ঢল জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়বে না: ধর্মমন্ত্রী কায়কোবাদ শ্রীপুরে বিদ্যালয়ের মাটি ভরাটে অনিয়ম: তেলিহাটি ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী

কিশোরগঞ্জে নকল ওষুধ মোড়কজাতকারীর ৫০ হাজার টাকা জরিমানা

আনোয়ার হোসেন
  • প্রকাশ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
কিশোরগঞ্জে নকল ওষুধ মোড়কজাতকারীর ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারীর কিশোরগঞ্জে নকল ওষুধ ও শিশুখাদ্য মোড়কজাতকারীর ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার,ওষুধ প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানিক দল। সোমবার(৮ডিসেম্বর)দুপুরে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া সরকারপাড়া গ্রামের হান্নানের ছেলে রব্বানীর বাড়ি থেকে সার্জেল ও ক্যালবোডিসহ প্রায় ৪লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরণের নকল ওষুধ এবং শিশুখাদ্য মোড়কজাত করণের উপকরণ উদ্ধার করা হয়।

এসময় অভিযুক্ত রব্বানীর ৫০ হাজার টাকা জরিমানা করেন নীলফামারী ভোক্তা অধিকার ও সংরক্ষণের সহকারী পরিচালক সামছুল আলম। পরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের সিহাব উদ্দিন,জেলা ড্রাগ সুপার মিতা রায় ও আনসার ব্যাটালিয়ানের হাবিলদার নূর আলম জব্দকৃত নকল ওষুধগুলো জনসম্মুক্ষে ভস্মীভূত করেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা ড্রাগ অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল আলম স্বপন।

এমন ন্যাককারজনক ঘটনা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে নারী-পুরুষের ঢল নামে এবং এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ভোক্তা অধিকার ও সংরক্ষণের সহকারী পরিচালক সামছুল আলম।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park