1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে জমে উঠেছে মাছ ধরার ফাঁদ বিকিকিনি – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

কিশোরগঞ্জে জমে উঠেছে মাছ ধরার ফাঁদ বিকিকিনি

আনোয়ার হোসেন
  • প্রকাশ শুক্রবার, ১ জুলাই, ২০২২


কিশোরগঞ্জ প্রতিনিধি> বর্ষা মানেই খালে বিলে থৈ থৈ পানি।গেল কদিন ধরে টানা বৃষ্টি সাথে উজানের ঢলে টইটুম্বর নীলফামারীর কিশোরগঞ্জের বিভিন্ন বিল আর জলাশয় । নতুন পানিতে ছুটে আসে নানা প্রজাতির মাছ।এ পানিতে মাছ ধরার ব্যস্ততাও বেড়ে যায় স্থানীয়দের । তাই কদর বেড়েছে মাছ ধরার নানা ফাঁদ বা উপকরণের ।

উপজেলার স্থানীয়দের কাছে পরিচিত বাঁশ দিয়ে তৈরি টেপাই ,দারকি, জলঙ্গা, খলাই,পলাই এসব মাছ ধরার ফাঁদ তৈরি ও বিকিকিনি জমে উঠেছে।সরেজমিনে দেখা য়ায়,সদর ইউপির কেশবা যুকিপাড়া,রাজিব,মুশা, মাগুড়াসহ বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্াঁশকাটিতে নিপুণ হাতের কারিগররা এসব ফাঁদ তৈরি ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন । সকাল থেকে সন্ধা পর্যন্ত চলে পরিবার গুলোর কর্মযক্ত।

জমি-জমা তেমন না থাকায় হরেক পদের ফাঁদ তৈরি ও বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবন-জীবিকা।কিশোরগঞ্জ ও পার্শবর্তী তারাগঞ্জ হাটে গিয়ে দেখা যায়,বাঁশপল্লীর কারিগররা হাটে নিয়ে এসেছেন টেপাই,দারকি,খলাই,পলাই।আর বিভিন্ন দুরপ্রান্তর থেকে আসা নানা শ্রেণিপেশার মানুষ এসব উপকরণ কেনান জন্য ভিড় করছেন।দাম যাই হোক নতুন পানিতে মাছ ধরার আনন্দে যার যার মত কিনে নিচ্ছেন।

হাটে বিক্রি করতে আসা দক্ষিন রাজিব বাকোরি পাড়া গ্রামের কারিগর ফেদ্দুস জানান, পরিবারের সবাই মিলে এক সপ্তাহ ধরে টেপাই,দারকি,জলঙ্গা,পলাই তৈরি করে মজুদ করা হয়।এরপর স্থানীয় শনি-বুধবার বসা সাপ্তাহিক হাট ছাড়াও শুক্র-সোমবার তারাগঞ্জ হাটে বিক্রি করা হয়। ১টি বাঁশ ২০০টাকা ক্রয় করে ৩টি টেপাই তেরি করা যায়।

আকার ভেদে একেকটি বিক্রি হয় ৩৫০ থেকে ৪০০টাকা। তবে পরিশ্রমের তুলনায় দাম একটু কম। পরিশ্রম যাই হোক ক্রেতার চাহিদা থেকে বিক্রি করে ভালই লাভ হয়। মাগুড়া কৈল্লাবেচা পাড়া গ্রামের কারিগর মজিবার বলেন,দেশীয় মাছের স্বাদ নিতে গ্রামের খালে বিলে উন্মুক্ত জলাশয়ে এ ফাঁদ পেতে মাছ ধরেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

তাই মাছ ধরার ফাঁদ বেচা কেনার ধুম পড়েছে। তৈরি করা ভাল মানের একেকটি টেপাই ৪০০- ৪৮০টাকা,জলঙ্গা ২৫০-৩০০টাকা, দারকি ২০০-২৫০টাকা ,পলাই ১৫০-২০০ টাকা বিক্রি হচ্ছে। দামে আপত্তি থাকলেও বেচা বিক্রি জমে উঠায় খুশি।

হাটে কিনতে আসা চাঁদখান মাঝা পাড়া গ্রামের আফাজ উদ্দিন বলেন,প্রতি বছর শখের বসে ৩-৪টি করে টেপাই,দারকি ক্রয় করি বাড়ির পাশে খালে বিলে পুটি,দারকা,খৈইলসা,চিংড়ি প্রভুতি মাছ ধরার জন্য।এতে বাজার থেকে মাছ কিনতে হয়না ।এ দেশীয় জাতের মাছের যেমন পুষ্টি তেমনি ঢেকুর তোলা স্বাদ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park