1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কমলগঞ্জে গাছের সাথে শত্রুতা – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

কমলগঞ্জে গাছের সাথে শত্রুতা

রাজু দত্ত
  • প্রকাশ মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

কমলগঞ্জ প্রতিনিধি> কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে মঈনুদ্দিন মিয়া নামে এক ব্যক্তির বাড়ির আঙ্গিনায় লাগানো বিভিন্ন প্রজাতির গাছ প্রতিপক্ষরা কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার দক্ষিণ বালিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মঈনুদ্দিন জানান, গত দুই সপ্তাহ আগে তার বাড়ির রাস্তা দিয়ে যাতায়াত নিয়ে প্রতিবেশী রহিমা বেগম, হালিমা বেগম ও রিমা বেগমের সাথে তার স্ত্রী আনোয়ারা বেগমের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা রাস্তা বন্ধ করে দেন

। এর জের ধরে প্রতিবেশী রহিমা বেগম, হালিমা বেগম ও রিমা বেগম সোমবার রাতের আধারে আমার লাগানো আকাশ মনি,করই,পিয়ারা সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে।

তিনি বলেন, কিছুদিন আগে ওই তিন মহিলা তার ভাই কুহিনূর মিয়াকে বটতলা সাবাজ মিয়ার ফার্ণিচার দোকানের সামনে মারধর করে। পরে স্থানীয় ইউপি সদস্য বিষয়টি মিমাংসা করে দেন। এ বিষয়ে অভিযুক্তদের ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। আলাপকালে ইউপি সদস্য সুরমান মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে কে বা কারা গাছগুলো রাতের আধারে কেটেছে মঈনুদ্দিন বলেনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park