২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ সংক্রান্ত জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (৮ এপ্রিল) পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা বোর্ডের অধীনে থাকা সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জন্য বিষয়টি অতীব জরুরি। বোর্ড জানিয়েছে, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ইতিমধ্যেই কেন্দ্রসচিবদের কাছে বিতরণ করা হয়েছে। কেন্দ্রসচিবদের কাছে থেকে প্রবেশপত্র গ্রহণ করে তা পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা বোর্ডের এই নির্দেশনার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার্থীদের সময়মতো প্রবেশপত্র নিশ্চিত করার গুরুত্ব বিষয়ে সতর্ক করা হয়েছে।