1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইসলামিক লাইট এডুকেশন সেন্টার বটতলী শাখায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়েত পৌরসভা জিলিব আল শুয়েখ এলাকায় অসুরক্ষিত বেশ কয়েকটি ভবন ধ্বংসের কাজ চলছে  ইসলামিক লাইট এডুকেশন সেন্টার বটতলী শাখায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ কক্সবাজারের চকরিয়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে জামালপুরে তেল কম  দেয়ার অভিযোগে  ফিলিং স্টেশনের মালিকের জরিমানা ‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি ভেড়ামারায় এমপি ফরিদা ইয়াসমিনকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান বিপিএলের ফিক্সিং ইস্যুতে ক্রিকেটারসহ ৫ জন সাময়িক নিষিদ্ধ, বিসিবির কঠোর পদক্ষেপ জেলেদের মাঝে জাল বিতরণ।  খাল খননের মাধ্যমে অবৈধ সকল স্থাপনা দখলমুক্ত করতে  হবে: এমপি আবুল কালাম সুন্দরগঞ্জে সড়ক এখন কৃষকের উঠান, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

ইসলামিক লাইট এডুকেশন সেন্টার বটতলী শাখায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ

এ.এম. আইয়ুব
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের লাইট ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সনামধন্য আধুনিক ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক লাইট এডুকেশন সেন্টার বটতলী শাখা-এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৩টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসা-এর সহ-সুপার মাওলানা শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন লাইট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক (পরিচালনা কমিটি) সাংবাদিক এইচ এম রুহুল কাদের, প্রতিষ্ঠান প্রধান উপদেষ্টা কবির আহমেদ মেম্বার, অভিভাবক মাওলানা আয়ুব ও সাইফুল ইসলাম।

প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নুরুল আজিমের সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা হেফাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল মালেক, সাদেক হোসেন ও নুরুল ইসলাম রোহান।

এর আগে সকাল থেকে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকালে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজিত বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১৩ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park