1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আন্তর্জাতিক মানদণ্ডে রসায়ন বিষয়ে গবেষণা সূচকে জবি প্রথম – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা নবীনগরে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ-এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সাভারে নিসচার উদ্যোগে ইফতার সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া: মুক্তিযুদ্ধমন্ত্রী

আন্তর্জাতিক মানদণ্ডে রসায়ন বিষয়ে গবেষণা সূচকে জবি প্রথম

রিদুয়ান ইসলাম
  • প্রকাশ রবিবার, ২৪ জুলাই, ২০২২

জবি প্রতিনিধি>স্পেনের সিমাগো ইনস্টিটিউশন র‌্যাংকিং-২০২২ এর ফলাফলে প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক মানদন্ডে রসায়ন বিষয়ে গবেষণা সূচকে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। চলতি বছরের এপ্রিল মাসে এ ফলাফল প্রকাশিত হয়।

এ উপলক্ষে রোববার (২৪ জুলাই) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক রসায়ন বিভাগকে সংবর্ধনা প্রদান করেন।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউজিসি অধ্যাপক ড. শরীফ এনামুল কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. একেএম লুৎফর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামছুন নাহার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, সিমাগো ইনস্টিটিউশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি গতবছরে বিভিন্ন বিষয়ে ১৯টি সূচকে বিশ্বের বিভিন্ন দেশের ৪ হাজার ১২৬টি বিশ্ববিদ্যালয় নিয়ে জরিপ করেছে। জরিপে রসায়ন বিষয়ক গবেষণা সূচকে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবার প্রথমে।

উল্লেখ্য, স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাংকিং হলো আন্তর্জাতিক র‌্যাংকিংয়ের প্রতিষ্ঠান যেখান থেকে সিমাগো ল্যাব ও বিশ্বের বৃহত্তম বৈজ্ঞানিক প্রকাশক, এলসেভিয়ারের মালিকানাধীন স্কপাস বিজ্ঞান গবেষণায় অবদানের জন্য প্রতি বছর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের র‌্যাংকিং প্রকাশ করা হয়ে থাকে। স্কপাস ডাটাবেইজে কমপক্ষে ১০০টি গবেষণা প্রকাশিত হয়েছে এমন সব প্রতিষ্ঠানকেই এই র‌্যাংকিংয়ের বিবেচনায় নেয়া হয়েছে। এ সংক্রান্ত তথ্য ওয়েবসাইট ((https://www.scimagoir.com/rankings.php?area=1600&ranking=Overall&country=BGD) এ পাওয়া যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park